advertisement

Bengal SIR: ট্রাইবুনালের দ্বিতীয় দিনেও উপচে ভিড়, অন্তঃসত্ত্বা থেকে কোলে শিশু—বসিরহাটে দীর্ঘ লাইনে ভোগান্তি

Last Updated:

Bengal SIR: উত্তর ২৪ পরগনার বসিরহাটে ট্রাইবুনালে আবেদন জমা দিতে দ্বিতীয় দিনেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ। অন্তঃসত্ত্বা মহিলা, বয়স্ক ও শিশু কোলে মায়েদের উপস্থিতিতে ভোগান্তির চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ট্রাইবুনালের দ্বিতীয় দিনেও উপচে ভিড়
ট্রাইবুনালের দ্বিতীয় দিনেও উপচে ভিড়
বসিরহাট , অনুপম সাহা: ট্রাইবুনালের দ্বিতীয় দিনও লম্বা লাইন, অন্তঃসত্ত্বা মহিলা থেকে বয়স্ক মহিলা এবং কোলে শিশু নিয়ে দীর্ঘ লাইন। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের বিডিও অফিসের বাইরে মহিলা থেকে বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধরা লাইন সেই ছবি ধরা পরল।
আরও পড়ুনঃ ইরানের খার্গ দ্বীপে মার্কিন হামলার দাবি, ধ্বংস হতে পারে তেল রফতানির মূল কেন্দ্র! সংঘাত আরও তীব্র
সকাল থেকেই ভিড় করেছেন যে সমস্ত নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম ডিলিটেড হয়েছে। বহরমপুরের জেলা শাসকের দফতরে ভিড় ট্রাইব্যুনালে আবেদন করার জন্য। সমস্ত নথি দেওয়ার পরও ভোটার তালিকায় নাম না ওঠায় রীতিমতো উদ্বিগ্ন। চৈত্রের গরমকে উপেক্ষা করে বৃদ্ধ বৃদ্ধা থেকে সকলেই নাম ওঠার জন্য আবেদন করছেন জেলা শাসকের দফতরে।
advertisement
advertisement
জানা গিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে, যেখানে প্রায় ৬০ লক্ষেরও বেশি নাম বিবেচনাধীন ছিল। কিন্তু সমস্ত নথি জমা দেওয়ার পরেও বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ায় উদ্বেগ বাড়ছে। কেন নাম বাদ গেল, তার স্পষ্ট উত্তর দিতে পারছে না প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bengal SIR: ট্রাইবুনালের দ্বিতীয় দিনেও উপচে ভিড়, অন্তঃসত্ত্বা থেকে কোলে শিশু—বসিরহাটে দীর্ঘ লাইনে ভোগান্তি
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement