advertisement

Murshidabad News: মুর্শিদাবাদে সব চেয়ে বেশি ভোটার ডিলিটেড! তারপরেই সকালে যা দেখা গেল, ভোটের বাংলায় বেনজির!

Last Updated:

Murshidabad News: এসআইআর-এর গোটা প্রক্রিয়া শেষ হলে বাদ পড়া নামের তালিকায় আরও কিছু নাম যুক্ত হতে পারে বলে আশঙ্কা।

+
সকাল

সকাল থেকেই লম্বা লাইন ভোটারদের 

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: সবচেয়ে বেশি ভোটার ডিলিটেড হয়েছে মুর্শিদাবাদে৷ সবচেয়ে কম ভোটার বাদ পড়েছে ঝাড়গ্রামে৷ মুর্শিদাবাদে, এগারো লক্ষের বেশি সংখ্যক ভোটার বিচারাধীন এবং লক্ষ ৫৫ হাজার ১৩৭ সংখ্যক ভোটার ডিলিটেড৷ জানা গিয়েছে, ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেলেও সেগুলিতে ই-স্বাক্ষর হয়নি। ওই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া নামের তালিকায় আরও কিছু নাম যুক্ত হতে পারে।
নাম বাদ যেতেই মঙ্গলবার সাত সকাল থেকেই লাইন দিতে শুরু করেছেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রশাসনিক অফিসে। কান্দি, লালবাগ, জঙ্গিপুর বহরমপুর সর্বত্রই চিত্র এক। সকাল থেকে লাইন দিতে হয়েছে ছেলে কোলে কাওকে বা সমস্ত ডকুমেন্ট তথ্য নিয়ে। যদিও ট্রাইব্যুনালে অনলাইন আবেদন করার জন্য বলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
advertisement
ভোটারদের অভিযোগ, আমাদের নাম ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে ।আমরা আমাদের নাগরিকত্ব নাম তোলার জন্য লাইন দিয়েছি। সমস্ত বৈধ ডকুমেন্ট জমা দেব। তবে আমরা আতঙ্কিত আছি যে বিধানসভা নির্বাচনে আমরা আমাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারব কিনা।
প্রসঙ্গত, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ টি অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২টি অভিযোগের নিষ্পত্তি করে ফেলেছেন জুডিশিয়াল অফিসাররা। এরমধ্যে বৈধ ভোটার পেয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনকে। অবৈধ ভোটার পেয়েছেন জুডিশিয়াল অফিসাররা ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনকে। অর্থাৎ এই ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ট্রাইবুনালে আবেদন করতে পারবেন পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad News: মুর্শিদাবাদে সব চেয়ে বেশি ভোটার ডিলিটেড! তারপরেই সকালে যা দেখা গেল, ভোটের বাংলায় বেনজির!
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement