আর মাত্র দিন ১৫ এর অপেক্ষা, তারপরে প্রথম দফার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষণা হয়েছে, প্রকাশ্যে এসেছে সমস্ত দলের প্রার্থীদের নামের তালিকা। মিছিল, সভা, দেওয়াল লিখনের পাশাপাশি এবার নজর কেড়েছে বাজারের রঙিন চেহারা। শিলিগুড়ি মহাবিস্তানের একাধিক দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, প্রতীক ছাপা শাড়ি, টুপি, গেঞ্জি, ছাতা সহ বেশ কিছু জিনিস। প্রত্যেকবারই নির্বাচনের সময় এই বিশেষ ব্যবসা বেশ ভাল লাভ দেয়, আর এবছর তার ব্যতিক্রম নয়।



