South 24 Parganas News: জয়নগরে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়লেন স্বামী, স্ত্রী ও কন্যা! গুরুতর জখম, চলছে চিকিৎসা
- Reported by:Suman Saha
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
South 24 Parganas News জয়নগরে টোটো ও মটরবাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর যখম একই পরিবারের তিনজন। ২ জন চিকিৎসাধীন, হাসপাতালে ভর্তি।
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: জয়নগরে টোটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর জখম একই পরিবারের তিনজন। পুলিশি তৎপরতায় তাদের নিয়ে যাওয়া হল হাসপাতালে। মঙ্গলবার তেঁতুল বেড়িয়ার বাসিন্দা, গোবিন্দলাল দাস তাঁর স্ত্রী ও কন্যাকে নিয়ে মোটরবাইকে চেপে কলকাতায় যাচ্ছিলেন। তাঁরা যখন বহুরু বাজারে পৌঁছান ঠিক তখনই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে। তখনই ছিটকে পড়েন গোবিন্দ এবং তাঁর স্ত্রী ও কন্যা। এই ঘটনায় তিনজনেই গুরুতর জখম হন।
খবর পেয়েই ঘটনাস্থলে নিজেই ছুটে আসেন জয়নগর থানার আইসি সুব্রত মালাকার। তিনি দুর্ঘটনায় যখম তিনজনকে স্থানীয় একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয় মানুষ এবং আহত ব্যক্তিদের সঙ্গে কথাও বলেন জয়নগর থানার আইসি সুব্রত মালাকার। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত টোটো সহ তার চালককে আটক করেন তিনি। এরপর একই পরিবারের জখম তিনজনকে তিনি চিকিৎসার জন্য নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
advertisement
advertisement
এ প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী তিনি জানান, হঠাৎই একটি টোটো প্রচন্ড গতিতে এসে ওই বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বাইকে বসে থাকা চালক-সহ আরও দুজন রাস্তার উপরে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনজনের মধ্যে একজনের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি বাকি দুজনের চিকিৎসা চলছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Apr 07, 2026 9:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: জয়নগরে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়লেন স্বামী, স্ত্রী ও কন্যা! গুরুতর জখম, চলছে চিকিৎসা










