advertisement

Mamata Banerjee: 'ধীমানকে দেখছি না তো, কেন আসেনি!' হাবড়ার সভায় দলের কোন পুরনো নেতার খোঁজ মমতার?

Last Updated:

হাবড়ার সভায় দলের নেতাদের উদ্দেশ্যে তৃণমূলনেত্রী বলেন, 'নিজেদের মধ্যে লড়াই ভুলে যান৷ এটা মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই৷ মানুষ সব লক্ষ্য রাখেন৷ আমরা নিমিত্ত মাত্র৷'

মমতা বন্দ্যোপাধ্য়ায়
মমতা বন্দ্যোপাধ্য়ায়
জিয়াউল আলম, হাবড়া: দলের হেভিওয়েট প্রার্থী, স্থানীয় সব পুরসভার চেয়ারম্যান, সংগঠনের পদাধিকারীরা রয়েছেন৷ সেই ভিড়ের মধ্যেও উত্তর চব্বিশ পরগণা জেলায় দলের অন্যতম পুরনো নেতা এবং প্রাক্তন বিধায়ক যে মঞ্চে অনুপস্থিত, তা নজর এড়াল না মুখ্যমন্ত্রীর৷ অশোকনগরের প্রাক্তন বিধায়ক ধীমান রায়কে দলের প্রচারে গুরুত্ব দেওয়ার জন্য বর্তমান বিধায়ক এবং এবারের প্রার্থী নারায়ণ গোস্বামীকে নির্দেশও দিলেন তৃণমূলনেত্রী৷
মঙ্গলবার নদিয়া এবং উত্তর চব্বিশ পরগণার বেশ কয়েকটি বিধানসভার দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী৷ হাবড়ার প্রার্থী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামীর সমর্থনে এ দিন হাবড়াতেও একটি জনসভা করেন তিনি৷
সেই সভার শুরুতেই দলের দুই প্রার্থীর সঙ্গে জনতার আনুষ্ঠানিক পরিচয় পর্ব সারেন মুখ্যমন্ত্রী৷ এর পর মঞ্চে উপস্থিত ওই এলাকায় দলের অন্যান্য নেতাদেরও নাম ধরে ধরে নির্দেশ দিতে শুরু করেন৷ অশোকনগর, গোবরডাঙা পুরসভার বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যানদের একজোট হয়ে কাজ করে দলীয় প্রার্থীদের যতটা সম্ভব বেশি লিড এনে দেওয়ার অনুরোধ করেন তৃণমূলনেত্রী৷
advertisement
advertisement
তখনই মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করেন, অশোকনগরের প্রাক্তন বিধায়ক এবং হাবড়া অশোকনগর অঞ্চলের অন্যতম পুরনো নেতা ধীমান রায় মঞ্চে নেই৷ কিছুটা অবাক হয়েই তৃণমূলনেত্রীকে বলতে শোনা যায়, ধীমানকে দেখতে পাচ্ছি না, কেন আসেনি? এর পরই অশোকনগরের বর্তমান বিধায়ক এবং এবারের প্রার্থী নারায়ণ গোস্বামীর উদ্দেশ্যে তৃণমূলনেত্রীর কড়া নির্দেশ, তুমি ধীমানকে ডাকবে৷ অন্যান্য পুরনোরা সবাই এসেছে৷ নতুন সবাই এসেছে৷ ধীমানের সঙ্গে কথা বলবে৷ তার পরেও যদি না আসতে চায় তাহলে সেটা ওঁর সেন্টিমেন্টের ব্যাপার৷
advertisement
২০১১ থেকে ২০২১ পর্যন্ত অশোকনগরের বিধায়ক ছিলেন ধীমান রায়৷ এর পর ২০২১ সালে নারায়ণ গোস্বামীকে ওই কেন্দ্রে প্রার্থী করে দল৷ এর পর থেকেই দলের সঙ্গে কিছুটা দূরত্ব বেড়েছিল অশোকনগরের প্রাক্তন বিধায়কের৷ বর্তমান বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গেও তাঁর সমীকরণ মেলে না বলেই তৃণমূল সূত্রে দাবি৷ যদিও এ দিন দলনেত্রীর কড়া নির্দেশের পর ধীমান রায়কে সঙ্গে নিয়ে ভোট প্রচারের কাজ এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামী৷ প্রাক্তন বিধায়ক ধীমান রায়ও জানিয়েছেন, ‘দলনেত্রীর নির্দেশই আমার কাছে শিরোধার্য৷’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Mamata Banerjee: 'ধীমানকে দেখছি না তো, কেন আসেনি!' হাবড়ার সভায় দলের কোন পুরনো নেতার খোঁজ মমতার?
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement