advertisement

Kangana Ranaut BJP: ভোটমুখী বাংলায় কঙ্গনা, কালীঘাটে পুজো দিয়েই মমতা-তৃণমূলকে একযোগে আক্রমণ! বললেন, 'এবার বাংলায় বিজেপি সরকার'

Last Updated:

Kangana Ranaut BJP: কলকাতায় এসেই কালীঘাটে পুজো দিলেন কঙ্গনা, কী চাইলেন? বেরিয়ে বললেন...

কলকাতায় কঙ্গনা
কলকাতায় কঙ্গনা
কলকাতা: আর মাত্র কয়েকদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে জোরকদমে চলছে প্রচারপর্ব। এই পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতায় এসে কালীঘাটে দর্শন করলেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ। কলকাতায় পা রেখেই ধর্মীয় আচার দিয়ে সফর শুরু করলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। আর তারই সঙ্গে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আক্রমণ করতেও ছাড়লেন না বিজেপি নেত্রী।
পশ্চিমবঙ্গে এসআইআর প্রসঙ্গে মন্তব্য করলেন বিজেপির লোকসভা সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা। তিনি বলেন, ”লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, এতে স্পষ্ট হয় অতীতে কীভাবে সরকার গঠিত হয়েছে। এটি একটি স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়া। আগেও, আগের সরকারের সময়েও এসআইআর হয়েছে—এতে নতুন কিছু নেই। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কষ্ট পাচ্ছেন? বাংলার মানুষ সবই দেখছেন। সেই কারণেই এবার তাঁরা বিজেপি সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।”
advertisement
advertisement
advertisement
advertisement
আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তাঁর দাবি, ”এখানে সরকার গঠনে বিজেপি আত্মবিশ্বাসী। রাজ্যের মেয়েদের উপর অন্যায় এবং রাতের ডিউটিতে থাকা চিকিৎসকদের দুর্দশা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।” তিনি আরও বলেন, ”কালিঘাট মন্দির-এ বাংলার মেয়েদের সুরক্ষার জন্য প্রার্থনা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বলেছেন, পশ্চিমবঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
advertisement
আরও পড়ুন: বৈধ ভোটার থেকে নাম বাদের দলে? আশ্বাস-হাতিয়ার মমতা-অভিষেকের বার্তা, কী হচ্ছে ডায়মন্ড হারবারে?
এদিন কঙ্গনার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরনে হালকা গোলাপি রঙের শাড়ি, সঙ্গে চওড়া কমলা পাড় এবং গলায় মানানসই ভারী গয়না। একেবারে আভিজাত্যপূর্ণ সাজে মন্দিরে আসেন তিনি। মা কালীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি নকুলেশ্বর ভৈরব মন্দিরেও পুজো দেন অভিনেত্রী। কঙ্গনা বরাবরই নিজেকে ‘শক্তির উপাসক’ বলে দাবি করেন, আর এদিনও তাঁর কথায় সেই ভক্তির সুরই ধরা পড়ে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kangana Ranaut BJP: ভোটমুখী বাংলায় কঙ্গনা, কালীঘাটে পুজো দিয়েই মমতা-তৃণমূলকে একযোগে আক্রমণ! বললেন, 'এবার বাংলায় বিজেপি সরকার'
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement