SIR in West Bengal TMC: বৈধ ভোটার থেকে নাম বাদের দলে? আশ্বাস-হাতিয়ার মমতা-অভিষেকের বার্তা, কী হচ্ছে ডায়মন্ড হারবারে?
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Raima Chakraborty
Last Updated:
SIR in West Bengal TMC: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা। তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের পাশে রয়েছে দল, সেই বার্তাই এখন দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এসআইআর-এর শুরু থেকে বৈধ ভোটারদের পাশে তৃণমূল, এখনও তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের পাশে রয়েছে দল, সেই বার্তাই এখন দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা সকল ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছে দলের কর্মীরা।
এ নিয়ে ডায়মন্ড-হারবার যাদবপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনমোহিনী বিশ্বাস জানিয়েছেন, এসআইআর পক্রিয়ার শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের স্বেচ্ছাশ্রম দিয়ে সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছেন। সমস্ত সহযোগিতা করেছেন।
এরপর এখন কিছু নাম বাদ গিয়েছে। সমস্ত বৈধ ভোটারদের ভয়ের কোনও কারণ নেই সেই জিনিসটি বোঝাচ্ছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: বলরামপুরে জিততে মরিয়া বিজেপি, নির্বাচনী প্রচারে সাইকেল রিপেয়ারিং দোকানে প্রার্থী জলধর! কেন?
এই ঘটনাটিকে তাঁরা দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সব ঠিক হয়ে যাবে। এ দিকে এই জেলার প্রাক্তন এমপি ও কংগ্রেস নেতা মনোরঞ্জন হালদার জানিয়েছেন, ব্যাপারটি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তাঁরা। অনেকের সমস্ত কাগজ ঠিক আছে, তবুও বাদ পড়েছে। এই বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বের পরামর্শ ও সমস্ত রিপোর্ট পেলেই তাঁরাও বিষয়টি দেখবেন। সমস্ত ঘটনায় যথেষ্ট আতঙ্কিত বাদ পড়া ভোটাররা।
advertisement
আরও পড়ুন: ফের শিরোনামে আর জি কর হাসপাতাল, এবার ইমারজেন্সিতে অক্সিজেন না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ
যদিও এই মুহূর্তে সমস্ত দল আশ্বাস দিচ্ছে বৈধ ভোটারদের পাশে রয়েছেন তাঁরা। এখন দেখার ভবিষ্যতে কী হয়। তবে তৃণমূল কংগ্রেস এই বিষয়টি নিয়ে বুথ স্তর পর্যন্ত সমস্ত কিছু খুঁটিয়ে দেখছে। বিশেষ করে মহিলাদের দিকটিও গুরুত্ব দিচ্ছেন তাঁরা। অনেক মহিলা ভোটার বাদ পড়েছেন, ফলে বিষয়টি দেখছে সবপক্ষ।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Apr 07, 2026 6:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
SIR in West Bengal TMC: বৈধ ভোটার থেকে নাম বাদের দলে? আশ্বাস-হাতিয়ার মমতা-অভিষেকের বার্তা, কী হচ্ছে ডায়মন্ড হারবারে?









