advertisement

Tollywood Shooting: বুধ থেকেই ফের শ্যুটিং শুরু টলিপাড়ায়, আগামিকাল থেকে তুলে নেওয়া হল কর্মবিরতি

Last Updated:

Tollywood Shooting: প্রযোজনা সংস্থার গাফিলতি ও অবহেলার কারণে যেভাবে প্রাণ গেল অভিনেতার রাহুলের, তাতে তাদের নিজেদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর্টিস্ট ফোরামের সমস্ত সদস্যরা৷ অবশেষে বৈঠকের পর আগামীকাল থেকে কর্ম বিরতি তুলে নেওয়া হল৷ কাল থেকে আবার পুরোদমে শ্যুটিং চলবে টলিপাড়ায়।

কাল থেকে আবার পুরোদমে শ্যুটিং
কাল থেকে আবার পুরোদমে শ্যুটিং
কলকাতা: অভিনেতার অকাল মৃত্যুতে রুপোলি জগতে বিদ্রোহের আগুন। গত রবিবার, ৫ এপ্রিল বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিওতে এক জরুরি বৈঠকে টলিউডে শুটিং ধর্মঘটের, সিদ্ধান্ত নেন শিল্পী ও টেকনিশিয়ানদের বিভিন্ন সংগঠন। বৈঠকে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্য তথা অভিনেতা-অভিনেত্রীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন টেকনিশিয়ান ফেডারেশনের প্রতিনিধিরাও। আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন এবং টলিউডের সমস্ত সংগঠনগুলি সম্মিলিতভাবে এই কর্মবিরতির সিদ্ধান্ত নেন। অবশেষে বৈঠকের পর আগামিকাল থেকে কর্ম বিরতি তুলে নেওয়া হল৷ কাল থেকে আবার পুরোদমে শ্যুটিং চলবে টলিপাড়ায়।
প্রযোজনা সংস্থার গাফিলতি ও অবহেলার কারণে যেভাবে প্রাণ গেল অভিনেতার রাহুলের, তাতে তাদের নিজেদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর্টিস্ট ফোরামের সমস্ত সদস্যরা৷ অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি নিয়েছিলেন৷ তবে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসকে ব্যানড করা হল এবং ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে যুক্ত প্রত্যেকটি নামকে ব্ল্যাকলিস্ট করা হল। তাদের সঙ্গে শিল্পী এবং কলাকুশলীরা আপাতত কোনও কাজ করবেন না।
advertisement
আরও পড়ুন-১৯৮৪-তে রাজনীতিতে যোগ, বিপুল ভোটে জিতেও পদত্যাগ করেছিলেন অমিতাভ, কোন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বিগ বি? জানুন সেই অজানা কাহিনি
অভিনেতা যে সমস্ত শিল্পী ও কলাকুশলীকে ব্যানড করে রাখা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আলোচনা করে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এমনটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবকে আশ্বস্ত করেছেন বলে দেব জানিয়েছেন ৷ এক মাসের মধ্যে টলিউডের শিল্পী ও কলাকুশলীদের বীমা বা লাইফ ইন্সুরেন্স নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। যেখানে প্রোডাকশন হাউস সুরক্ষা নিশ্চিত করতে পারবে না সেরকম ঝুঁকিপূর্ণ জায়গায় কোনও শিল্পী ও কলাকুশলী শ্যুটিং করবে না।
advertisement
advertisement
আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…
অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে নানান প্রশ্নের মুখে পড়েছে টলি ইন্ডাস্ট্রি৷ তালসারিতে শ্যুটিং করতে গিয়েই চলে গেলেন টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়৷ কাজের মধ্যেই বেঘোরে প্রাণ গেল অভিনেতার৷ রাহুলের আকস্মিক মৃত্যুর পরই গর্জে উঠেছেন তারকারা৷ আউটডোরে শ্যুটিংয়ে একজন অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? এমন প্রশ্নে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Shooting: বুধ থেকেই ফের শ্যুটিং শুরু টলিপাড়ায়, আগামিকাল থেকে তুলে নেওয়া হল কর্মবিরতি
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement