RG Kar Hospital: ফের শিরোনামে আর জি কর হাসপাতাল, এবার ইমারজেন্সিতে অক্সিজেন না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
RG Kar Hospital: ফের সংবাদ শিরোনামে আর জি কর হাসপাতাল। অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য।
কলকাতা: অক্সিজেন না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ। ফের সংবাদ শিরোনামে আর জি কর হাসপাতাল। মঙ্গলবার আর জি কর হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ৩৭ বছরের শেখ আমিনের মৃত্যু হয় বলে অভিযোগ। অজ্ঞান অবস্থায় ইমারজেন্সিতে নিয়ে আসা হয় ওই রোগীকে। দু’দিন ধরে জ্বর বমি শ্বাসকষ্ট ছিল তাঁর। পরিবারের অভিযোগ, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে আমিনের।
সম্প্রতি, আর জি করে লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে রাজ্যে। সেই রেশ কাটতে না কাটতেই ফের আলোচনার কেন্দ্রে আর জি কর হাসপাতাল। কিছুদিন আগে বিতর্ক হয় ট্রমা কেয়ার সেন্টার নিয়েও। সেখানে স্ট্রেচার না মেলায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। মৃতের নাম বিশ্বজিত সামন্ত।
আরও পড়ুন: ড্রোনে উড়ে এল ফুলের মালা! প্রচারেই চমকে দিয়ে হলফনামা দিলেন অভিষেক-ঘনিষ্ঠ সামিম আহমেদ
নিমতার বাসিন্দা বিশ্বজিত সামন্ত। বুকে ব্যথা নিয়ে ভোররাতে ট্রমা কেয়ারে ভর্তি হন তিনি। পরিবারের দাবি, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বজিতবাবুর চিকিৎসা শুরু করে দেওয়া হয়। তারপর বিশ্বজিতবাবু শৌচালয়ে যেতে চান। সেইসময় চিকিৎসকরা জানান, শৌচালয় নিচে নেই। তার জন্য ১০০ মিটার দূরে সুলভ শৌচালয়ে যেতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: সর্বহারাদের দলের নতুন মুখও ‘সর্বহারা’! বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী আফরিনের স্থাবর সম্পত্তি ‘শূন্য’, হলফনামায় আর কী চমক?
পরিবারের অভিযোগ, সেইসময় স্ট্রেচার পাননি তাঁরা। বাধ্য হয়ে ১০০ মিটার হেঁটে যেতে হয়। এখানেই শেষ নয়। হেঁটে যাওয়ার পর দুই তলায় উঠতে হয়। তবে, শৌচালয়ে যাওয়ার আগেই অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি। এরপর তাঁকে এমার্জেন্সিতে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের অভিযোগ, এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার সময় বারবার অনুরোধ সত্ত্বেও হাসাপাতালের কেউ তাঁদের সাহায্য করেনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 4:27 PM IST










