advertisement

Abhishek Banerjee: মাথায় ফুটবল, মোটরসাইকেল ১৮ কিমি! ভোটের বাজারে কার জন্য এমন অভিনব পন্থা বিশ্বনাথের? চমকে গেল জলপাইগুড়ি

Last Updated:
Abhishek Banerjee: জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় বিশ্বনাথের এহেন চমকপ্রদ উপস্থিতি সকলের নজর কেড়েছে।
1/5
মাথায় বল নিয়ে উনি আবার কে? কেন এই কষ্টসাধ্য কাজ? এদিন অভিষেকের জনসভায় এমনই অভিনব রূপে দেখা গেল এক ব্যক্তিকে। আবার জয়লাভ করুক মমতা! এই আশা নিয়েই ফুটবল মাথায় করে মোটরসাইকেল চেপে ১৮ কিলোমিটার পথ পাড়ি অভিষেকের জনসভার উদ্দেশ্যে।

2/5
তাঁর নাম বিশ্বনাথ সেন। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা, বাড়ি জলপাইগুড়িতেই। মঙ্গলবার জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর জনসভাকে ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক তখনই বিশ্বনাথের এই চমকপ্রদ উপস্থিতি সকলের নজর কেড়েছে।

3/5
না , কেউ তাকে আসতে বলেনি এভাবে। সংবাদমাধ্যমে জানান তিনি, খেলাধুলোকে ভালোবাসেন মন থেকে। তাই তিনি চান আসন্ন বিধানসভা নির্বাচনে আবারও বিপুল ভোটে জয়ী হয়ে ফিরে আসুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অগ্রগতি হোক খেলাধুলার। জলপাইগুড়ির ছেলেমেয়েরা আরও উন্নতি করুক খেলাধুলাকে সামনে রেখে।

4/5
কাঁধে ব্যাগ, আকাশে নীল রং এর টি শার্ট , গলায় ক্রীড়া সম্পর্কিত তার নিজস্ব অর্জিত মেডেল । হাতে একটি ফুটবল... এইভাবেই তিনি হেঁটে সভাস্থলে পৌঁছান।তিনি নিজেও খেলাধুলোর সঙ্গে যুক্ত বলেই জানান।

5/5
বিশ্বনাথের কথায়, “খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। যুব সমাজকে মাঠে ফেরাতে হবে। সেই বার্তা দিতেই আমি ফুটবল নিয়ে এসেছি।” তাঁর মতে, রাজ্যে খেলাধুলার পরিকাঠামো ও সুযোগ বাড়ানোর জন্য বর্তমান সরকারের উদ্যোগ প্রশংসনীয়, আর সেই কারণেই তাঁর এই সমর্থন।