Bihar Deputy CM: ‘২২ লাখ লোকের রেশন বন্ধ করেছি..,’ SIR এর পরে আর কী কী বন্ধ করবেন, বাংলায় এসে জানালেন বিহারের উপ মুখ্যমন্ত্রী
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গত সোমবার মধ্যরাতে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের বিবেচনাধীন ৬০ লক্ষ ভোটারের মামলার নিষ্পত্তি৷ তাতে দেখা গিয়েছে, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ টি অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২টি অভিযোগের নিষ্পত্তি করা গিয়েছে বলে কমিশনের তথ্য বলছে৷
হাওড়া: এসআইআর প্রক্রিয়ায় সামগ্রিক ভাবে বঙ্গের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৯০ লক্ষ নাম৷ বিবেচনাধীন ৬০ লক্ষের মধ্যেও প্রায় ২৭ লক্ষের ভবিষ্যৎ অধরা৷ এমন পরিস্থিতি বঙ্গ সফরে এসেছে SIR প্রক্রিয়ার সুবিধা বোঝালেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী৷ মঙ্গলবার হাওড়া জেলার একাধিক বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জমা দেওয়ার নির্ঘণ্ট ছিল৷ বিজেপি প্রার্থীদের পাশে থাকতেই এদিন কলকাতায় এসেছিলেন নীতীশ কুমারের ‘উত্তরসূরী’৷
বিহার ভোটের আগে সে রাজ্যেও হয়েছিল এসআইআর প্রক্রিয়া৷ বাদ গিয়েছিল বহু নাম৷ বঙ্গেও ‘কার্যত’ সদ্য সমাপ্ত হয়েছে এসআইএর৷ এ প্রসঙ্গে বিহারের উপ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত অনুপ্রবেশকারীদের সরিয়ে ফেলা দরকার৷ এখনও পর্যন্ত আমরা ২২ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছি এবং তাদের রেশনও বন্ধ করে দিয়েছি৷ আমরা এগোচ্ছি৷ ওদের ড্রাইভিং লাইসেন্স, থেকে শুরু করে যাবতীয় সব কার্ড, সব বন্ধ করে দেব আমরা৷’’
advertisement
#WATCH | Kolkata: Bihar Deputy Chief Minister Samrat Chaudhary said, “Under SIR, all infiltrators must be removed. So far, we have struck off the names of 22 lakh people and stopped their ration as well, and going forward, we will cancel everything from their driving licenses to… pic.twitter.com/feRmZ9vy0I
— ANI (@ANI) April 7, 2026
advertisement
advertisement
২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের আগে সে রাজ্যে এসআইআর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়৷ দেখা যায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে ভোটার তালিকায় প্রায় সাত কোটি ৯০ লক্ষ নাম ছিল। এসআইআর পর্বের পরে তা কমে সাত কোটি ২৪ লক্ষে নেমে আসেছে বলে জানায় কমিশন। নির্বাচন কমিশনের তথ্য জানায়, রাজধানী পটনায় বাদ পড়া ভোটারের সংখ্যা সর্বোচ্চ— ৩ লক্ষ ৯৫ হাজার। এ ছাড়া মধুবনীতে ৩ লক্ষ ৫২ হাজার, পূর্ব চম্পারণে ৩ লক্ষ ১৬ হাজার এবং গোপালগঞ্জ জেলায় ৩ লক্ষ ১০ লক্ষ নাম বাদ পড়ে।
advertisement
গত সোমবার মধ্যরাতে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের বিবেচনাধীন ৬০ লক্ষ ভোটারের মামলার নিষ্পত্তি৷ তাতে দেখা গিয়েছে, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ টি অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২টি অভিযোগের নিষ্পত্তি করা গিয়েছে বলে কমিশনের তথ্য বলছে৷ এর মধ্যে বৈধ ভোটার পেয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনকে। অবৈধ ভোটার পেয়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন কে। অর্থাৎ এই ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। রাজ্য়জুড়ো ভোটার তালিকা থেকে বাদ মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ টি নাম, অর্থাৎ, প্রায় ১ কোটির কাছাকাছি৷
advertisement
উল্লেখযোগ্য ভাবে নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান জেলাতে। সংখ্যার দিক থেকে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Apr 07, 2026 4:21 PM IST










