Assam Assembly Election 2026: হিমন্তের স্ত্রীয়ের পাসপোর্ট নিয়ে কংগ্রেসের বড় অভিযোগ! FIR-র পরেই পবন খেরার দিল্লির বাড়িতে পুলিশ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ এই ইস্যুতে হিমন্তের কাছে স্পষ্ট জবাব দাবি করেছেন। তিনি জানতে চান, হিমন্তর পরিবারের দুবাইয়ে কোনও সম্পত্তি রয়েছে কি না, বা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং-এ অবস্থিত কোনও সংস্থার সঙ্গে তাঁদের কোনও যোগসূত্র আছে কি না। পাশাপাশি, এই অভিযোগিত সম্পদের বিস্তারিত উল্লেখ করে ভারতের নির্বাচন কমিশনের কাছে একটি হলফনামা জমা দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
নয়াদিল্লি: একাধিক পাসপোর্ট রয়েছে অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীয়ের৷ তার মধ্যে দু’টি ইসলাম অধ্যুষিত দেশে৷ একই দিনে দু’টি পৃথক সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছিলেন কংগ্রেস নেতা পবন খেরা এবং অসম প্রদেশ কংগ্রেস নেতা গৌরব গগৈ৷ গত সোমবার তার প্রত্যুত্তরে হিমন্ত জানিয়ে দিয়েছিলেন যে সংশ্লিষ্ট অভিযোগের বিরোধিতা করে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী রিঙ্কি ভুঁইয়া শর্মা৷ মঙ্গলবার সেই অভিযোগের প্রেক্ষিতেই কংগ্রেস নেতা পবন খেরার দিল্লির বাড়িতে পৌঁছল দিল্লি ও অসম পুলিশের যৌথ দল৷ হিমন্ত বিশ্বশর্মা অবশ্য দাবি করেছেন, গ্রেফতারি এড়াতে তড়িঘড়ি হায়দরাবাদে পালিয়েছেন কংগ্রেস নেতা৷
এদিন হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘‘এই গত কাল পর্যন্তও উনি বলছিলেন, ‘গ্রেফতার করুন’৷ এখন যখন পুলিশ গেছে, তখন উনি হায়দরাবাদে পালিয়েছেন৷ আমা পবন খেরাকে পবন পেড়া করে ছাড়ব৷’’
advertisement
advertisement
প্রসঙ্গত, ক’দিন আগে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীয়ের সম্পর্কে কিছু নথি প্রকাশ করেন কংগ্রেস নেতা পবন খেরা৷ দাবি করেন, হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীয়ের একাধিক পাসপোর্ট রয়েছে৷ তিনি বলেন, ‘‘হিমন্ত বিশ্ব শর্মার পুরো রাজনীতিই মুসলিম-বিদ্বেষের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, কিন্তু তাঁর স্ত্রীর কাছে দুটি মুসলিম দেশের পাসপোর্ট কীভাবে আছে? ভারতীয় আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব রাখা যায় না, তাহলে কি রিঙ্কি ভুঁইয়া শর্মার কাছেও একটি ভারতীয় পাসপোর্ট আছে? বং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি জানতেন যে তাঁর দত্তক পুত্রের স্ত্রীর তিনটি পাসপোর্ট রয়েছে?’’
advertisement
অসম কংগ্রেস সভাপতি গৌরব গগৈ হিমন্তকে এই বিষয়ে স্পষ্ট প্রতিক্রিয়া জানানোর দাবি করেন৷ জানাতে বলেন যে, তাঁর পরিবারের দুবাইতে কোনও সম্পত্তি আছে কি না, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং-এর কোনও কোম্পানির সঙ্গে তাদের যোগসূত্র আছে কি না। এছাড়া, তাঁরা এই কথিত সম্পদের বিবরণ দিয়ে ভারতের নির্বাচন কমিশনের কাছে একটি হলফনামা জমা দেওয়ারও দাবি জানিয়েছেন৷
advertisement
অন্যদিকে, হিমন্ত সোমবার দাবি করেন, সাংবাদিক বৈঠক করে কংগ্রেস যে সমস্ত নথি পেশ করেছে, তা আসতে পাকিস্তানের একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সংগ্রহ করা৷
হিমন্ত শর্মা জানিয়েছিলেন, এই সমস্ত মনগড়া অভিযোগের তীব্র বিরোধিতা করে তাঁর স্ত্রী ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করেছে৷ হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ‘‘সাধারণত, জাল নথি ব্যবহার করে জনগণের সামনে কোনও বিষয় উত্থাপন করলে, ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ৪৬৮ ধারার আওতায় অভিযোগ করা হয়৷ অবশ্যই, নতুন বিএনএস-এ একটি চিঠিপত্রের বিধান রয়েছে। আপনি যদি কোনও নির্বাচনের ফলাফল বা দফাকে প্রভাবিত করার জন্য জাল নথি সহ এই অভিযোগগুলি ব্যবহার করেন, তখন তা আরও কঠোর শাস্তির বিধানের আওতায় আসে এবং এর শাস্তি হল যাবজ্জীবন কারাদণ্ড। গতকাল আমার স্ত্রী একটি এফআইআর দায়ের করেছেন এবং আমি নিশ্চিত যে পুলিশ আইনের যথাযথ ধারায় মামলাটি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Apr 07, 2026 1:51 PM IST









