advertisement

SIR Supplementary Voter List: নদিয়া, মালদহ, দুই ২৪ পরগনা...প্রচুর বাদ! নাম কাটা অর্ধেকের বেশি বিবেচনাধীনের, ঠিক কত দাঁড়াল রাজ্য়জুড়ে অবৈধ ভোটারের সংখ্যা?

Last Updated:

প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লে কীভাবে ট্রাইবুনালে আবেদন করতে হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। নাম বাদ পড়লে পুনর্বিবেচনার জন্য অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হলে কমিশনের ওয়েবসাইট (voter.eci.gov.in)-এ গিয়ে ‘Submit Appeals for Individuals’ ট্যাবে ক্লিক করতে হবে। সেই মাধ্যমেই ভোটাররা তাঁদের আবেদন জমা দিতে পারবেন।

নদিয়ায় বিবেচনাধীনের অর্ধেকের বেশি বাদ
নদিয়ায় বিবেচনাধীনের অর্ধেকের বেশি বাদ
কলকাতা: গত সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চিঠি লিখে জানিয়েছিলেন, এদিন রাতের মধ্যেইভ অ্যাডজুডিকেশন অর্থাৎ, বিবেচনাধীনের আওতায় থাকা সমস্ত মামলার নিষ্পত্তি হয়ে যাবে৷ সেই মতো, সোমবার গভীর রাতে মিটল সেই বিরাট কাজ৷ বিচারবিভাগীয় আধিকারিকদের নিরলস পরিশ্রমে ফলে রাজ্যের ১০ জেলা বাদে বাকি সব জেলায় বিচারাধীনে থাকা অভিযোগের নিষ্পত্তি হল৷ ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ টি অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২টি অভিযোগের নিষ্পত্তি করা গিয়েছে বলে কমিশনের তথ্য বলছে৷ এর মধ্যে বৈধ ভোটার পেয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনকে। অবৈধ ভোটার পেয়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন কে। অর্থাৎ এই ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। রাজ্য়জুড়ো ভোটার তালিকা থেকে বাদ মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ টি নাম, অর্থাৎ, প্রায় ১ কোটির কাছাকাছি৷
উল্লেখযোগ্য ভাবে নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা,কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান জেলাতে। সংখ্যার দিক থেকে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। বিচারাধীনে মুর্শিদাবাদ জেলা থেকেই সব থেকে বেশি অভিযোগের সংখ্যা ছিল। সংখ্যাটা ১১ লক্ষ ১ হাজার ১৪৫ জন৷ তার মধ্যে বৈধ ভোটার প্রমাণিত হয়েছেন, ৬ লক্ষ ৩৩ হাজার ৬৭১ জন৷ অবৈধ ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন৷
advertisement
এরপরেই রয়েছে মালদহ জেলা৷ সেখানে বিবেচনাধীন ৮ লক্ষ ২৮ হাজার ১২৭ জনের মধ্যে বৈধ ভোটার হয়েছে ৫ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জন৷ অবৈধ ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জন৷
advertisement
advertisement
নদিয়া জেলায় বিবেচনাধীন ছিলেন ২ লক্ষ ৬৭ হাজার ৯৪০ জন৷ তার মধ্যে বৈধ ভোটার হয়েছে ৫৯ হাজার ৩১৪, বাদ গেছে ২ লক্ষ ০৮ হাজার ৬২৬৷
উত্তর ২৪ পরগনায় মোট বিবেচনাধীন ৫ লক্ষ ৯১ হাজার ২৫২ জনের মধ্যে বৈধ ভোটার ২ লক্ষ ৬৫ হাজার ০৭৭, অবৈধ ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন৷
advertisement
দক্ষিণ ২৪ পরগনায় মোট বিবেচনাধীন ৫ লক্ষ ২২ হাজার ০৪২, বৈধ ভোটার ২ লক্ষ ৯৫ হাজার ৭৩৯, অবৈধ ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জন৷
পূর্ব বর্ধমানে মোট বিবেচনাধীন ৩ লক্ষ ৬৫ হাজার ৫৩৯৷ বৈধ ভোটার ১ লক্ষ ৫০ হাজার ৫৪০ জন, অবৈধ ২ লক্ষ ০৯ হাজার ৮০৫ জন৷
advertisement
উত্তর দিনাজপুর মোট বিবেচনাধীন ৪ লক্ষ ৮০ হাজার ৩৪১, বৈধ ৩ লক্ষ ০৩ হাজার ২৬১, অবৈধ ১ লক্ষ ৭৬ হাজার ৯৭২ জন৷
প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কীভাবে ট্রাইবুনালে আবেদন করা যাবে, তা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন৷ নাম বাদ পড়লে অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটে (voter.eci.gov.in) গিয়ে ‘সাবমিট অ্যাপিল্‌স ফর ইন্ডিভিজ়ুয়াল্‌স’ নামের ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে আবেদন জানাতে পারবেন ভোটারেরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR Supplementary Voter List: নদিয়া, মালদহ, দুই ২৪ পরগনা...প্রচুর বাদ! নাম কাটা অর্ধেকের বেশি বিবেচনাধীনের, ঠিক কত দাঁড়াল রাজ্য়জুড়ে অবৈধ ভোটারের সংখ্যা?
Next Article
advertisement
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
  • ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের.

  • বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল

  • বক্সে কিং কানের মুখে অবশ্য হতাশার ছাপ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement