মাঝরাতে শেষ হল নিষ্পত্তির কাজ! বৈধ কত? অবৈধই বা কত? সোমবার রাতে ১২তম 'সাপ্লিমেন্টারি' তালিকা প্রকাশ
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
সূত্রের খবর, সোমবার রাতে প্রকাশিত হওয়া তালিকাই শেষ তালিকা। তালিকায় থাকা ভোটারেরাই ভোট দিতে পারবেন। তবে সুপ্রিম কোর্ট যদি নতুন কোনও নির্দেশ দেয়, সেক্ষেত্রে বিষয়টা আলাদাষ
কলকাতা: গত ২৮ ফ্রেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তালিকায় ৬০ লক্ষের কিছু বেশি নাম বিবেচনাধীন ছিল। এবার রাজ্যের ১০ জেলা বাদে বাকি সব জেলায় বিচারাধীনে থাকা অভিযোগের নিষ্পত্তি করলেন জুডিশিয়াল অফিসাররা। ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ টি অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২টি অভিযোগের নিষ্পত্তি করে ফেলেছেন। এর মধ্যে বৈধ ভোটার পেয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনকে। অবৈধ ভোটার পেয়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন কে। অর্থাৎ এই ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।
উল্লেখযোগ্য ভাবে নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা,কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান জেলাতে। সংখ্যার দিক থেকে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। বিচারাধীনে মুর্শিদাবাদ জেলা থেকেই সব থেকে বেশি অভিযোগের সংখ্যা ছিল। এই জেলাতেই অবৈধ ভোটার পাওয়া গিয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনকে। শতাংশের হিসাবে নদিয়া জেলায় সব থেকে বেশি অবৈধ ভোটার পেয়েছেন জুডিশিয়াল অফিসাররা। নদীয়া জেলায় এখনো পর্যন্ত ২ লক্ষ ৬৭ হাজার ৯৪০ টি অভিযোগের নিষ্পত্তি করেছেন তাঁরা। যার মধ্যে ২ লক্ষ ৮ হাজার ৬২৬ টি ভোটারের নথি কে তারা অবৈধ বলে ই চিহ্নিত করেছেন। অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলায় তিন লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জনকে অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন। পূর্ব বর্ধমান জেলাতে ও ২ লক্ষেরও বেশি ভোটারকে অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কীভাবে ট্রাইবুনালে আবেদন করা যাবে, তা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন৷ নাম বাদ পড়লে অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটে (voter.eci.gov.in) গিয়ে ‘সাবমিট অ্যাপিল্স ফর ইন্ডিভিজ়ুয়াল্স’ নামের ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে আবেদন জানাতে পারবেন ভোটারেরা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 8:40 AM IST










