বন্ধ হচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়াল, মঙ্গলবার ৭ এপ্রিল শেষ সম্প্রচার
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'। এই সিরিয়ালের আউটডোর শ্যুটিং করতে গিয়েই তালসারিতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। 'ম্যাজিক মোমেন্টস'-এর প্রযোজনায় এই ধারাবাহিক চলছিল।
কলকাতা: রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর নতুন গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’। দিন দু’য়েক সেই গল্প দেখিয়েই শেষমেশ বন্ধ হচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালটি। সূত্রের খবর, মঙ্গলবারই সংশ্লিষ্ট ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর নতুন গল্প নিয়ে শুরু হয়েছিল সিরিয়ালটি। কিন্তু বিষয়টিকে দর্শকরা ভালভাবে গ্রহণ করেননি। তাই চ্যানেল কর্তৃপক্ষ সিরিয়ালটি শেষপর্যন্ত বন্ধ করারই সিদ্ধান্ত নিয়েছেন।
এত তাড়াতাড়ি হয়তো কথা ছিল না। সময়ের আগেই থেমে গেল জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র পথচলা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর এই ধারাবাহিক আর এগোবে না, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
এই সিরিয়ালের শ্যুটিং চলাকালীনই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু ঘটে তালসারিতে। সেই সময় তাঁর সঙ্গেই ছিলেন সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র, যদিও প্রাণে বেঁচে যান তিনি। ঘটনাটির পর থেকেই শোকস্তব্ধ টলিপাড়া।
advertisement
জানা যাচ্ছে, রাহুলের মৃত্যুর পরেই থমকে গিয়েছিল ধারাবাহিকের শ্যুটিং। তবে স্টুডিওপাড়ায় জল্পনা ছিল, নতুন গল্প নিয়ে নাকি নতুন করে শ্যুটিং হবে এই ধারাবাহিকের। তবে এক সূত্র জানাচ্ছে, এইরকম কোনও সম্ভাবনাই নেই। আজ, মঙ্গলবার থেকেই এই সিরিয়ালের সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে। তবে এই ধারাবাহিকের স্লটে অন্য কোন ধারাবাহিকের সম্প্রচার হবে, তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়টি পরবর্তীকালে চ্যানেলের পক্ষ থেকেই দর্শকদের জানানো হবে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 7:23 AM IST










