Himant Biswa Sharma: 'আমাকে গ্রেফতার করতে হলে ইন্দিরা-রাজীবকে আবার জন্ম নিতে হবে, রাহুল-গৌরব তো...' গ্রেফতারির কথায় বিস্ফোরক হিমন্ত বিশ্বশর্মা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সরকারি হলফনামায় দেওয়া তথ্যের বিষয়ে স্পষ্টতা চেয়ে কংগ্রেস নেতা পবন খেরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রীর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি জানান, রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিতর্ক তীব্র হওয়ায় তিনি আগামী দিনগুলিতে আরও প্রমাণ উপস্থাপন করবেন।
নয়াদিল্লি: সম্প্রতি বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে হিমন্ত। এমনিতে বিতর্ক তার পিছু ছাড়ে না। আবার সেই বেফাঁস কথাই বললেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর নাগরিকত্ব এবং তাঁর নামে একাধিক দেশের পাসপোর্ট বহনের অভিযোগ উঠেছে। তিনি বলেন, ‘রাহুল গান্ধি মানে পাপ্পু। গৌরব গগৈ-কে লোক ছোটা পাপ্পু মনে করে। এরা যে বলছে হিমন্ত বিশ্বশর্মাকে দ্রেফতার করার কথা, আমাকে গ্রেফতার করতে হলে ইন্দিরা-রাজীবকে আবার জন্ম নিতে হবে। রাহুলকে নতুন জন্ম নিতে হবে। এই জন্মে হবে না। আর গৌরব গগৈ তো ছোট পাপ্পু।’ আগামী ৯ এপ্রিল অসমে এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই এহেন মন্তব্য হিমন্তের।
রাজনীতির কারবারিরা মনে রেখেছেন, এর আগে এই হিমন্ত বিশ্বশর্মাই কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই কংগ্রেসের দাবি, বিজেপি এখন নিজের তৈরি করা জালে নিজেই আটকা পড়েছে। অন্যের স্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে এখন নিজের পরিবারের বিষয়ে কেন নীরব?
#WATCH | Guwahati, Assam: On allegations over Assam CM Himanta Biswa Sarma’s wife Riniki Bhuyan Sharma, Congress leader Pawan Khera says, “… Are they denying that they have no property in Dubai? Are they denying that they have no company in America? Are they denying that they… pic.twitter.com/leC03MrF6x
— ANI (@ANI) April 6, 2026
advertisement
advertisement
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পবন খেরা প্রশ্ন তোলেন, ‘অসমের মুখ্যমন্ত্রী কেন সরকারি ঘোষণায় তাঁর স্ত্রীর বিদেশে থাকা সম্পত্তির বিবরণ গোপন করেছিলেন? তাঁরা কি অস্বীকার করছে যে দুবাইতে তাদের কোনো সম্পত্তি নেই? তারা কি অস্বীকার করছে যে আমেরিকায় তাঁদের কোনও কোম্পানি নেই? তাঁরা কি অস্বীকার করছে যে বিশ্বের কোথাও তাদের কোনো ভুয়া কোম্পানি নেই? আমরা প্রতিদিন আরও অনেক প্রমাণ দেব। অনেক কিছু সামনে আসছে। তিনি তাঁর নির্বাচনী হলফনামা থেকে তার স্ত্রীর মালিকানাধীন দুবাইয়ের সম্পত্তিগুলো কেন গোপন করেছেন?’
advertisement
সম্প্রতি ভারতের নিরাপত্তায় বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতির প্রভাব নিয়ে এবার মুখ খুলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ পড়শি রাজ্যের সীমান্তেই রয়েছে অসম৷ তিনি সতর্ক করেন যে বর্তমান পরিস্থিতি ভারতের জন্য, বিশেষত উত্তর-পূর্বাঞ্চলের জন্য, মারাত্মক ঝুঁকি তৈরি করছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের এই পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব ‘সার্জারির’ মাধ্যমে৷ শিলিগুড়ি করিডর—যা ‘চিকেন নেক’ নামে পরিচিত—কে ভারতের সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগের কারণ হতে পারে বলেই মন্তব্য মুখ্যমন্ত্রীর৷ তিনি বলেন, এই সরু ভূখণ্ডটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে এবং এর দু’পাশেই বাংলাদেশ অবস্থিত। তাঁর মতে, একদিন ভারতকে এই অঞ্চল সুরক্ষিত করতে ২০–২২ কিলোমিটার জমি নিতে হতে পারে—তা কূটনীতির মাধ্যমে হোক বা বলপ্রয়োগে। তিনি চিকিৎসাবিজ্ঞানের উদাহরণ টেনে বলেন, ওষুধ কাজ না করলে অস্ত্রোপচার প্রয়োজন হয়ে পড়ে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 8:10 AM IST










