Vivaan Ghosh on Magic Moments: ‘এই কথাগুলো না বললে নিজেকে কেমন দোষী দোষী লাগছিল...’, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-এর প্রশংসা ‘চিরসখা’-র বুবলাই অভিনেতা ভিভানের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Vivaan Ghosh on Magic Moments: চিরসখা ধারাবাহিকেই প্রথম বার ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে কাজ করছেন ভিভান ঘোষ। তিনি কিন্তু প্রতিবাদে শামিল হননি। বরং প্রশংসা করলেন প্রযোজনা সংস্থার।
কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুতে কার্যত দর্শকদের চোখের বালি হয়ে গিয়েছে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস৷ বাংলা বিনোদন জগতে দীর্ঘ দিন ধরে পরিচিত এই সংস্থার ভূমিকায় নাম না করেও ক্ষোভ উগরে দিয়েছেন টালিগঞ্জের বেশ কয়েকজন কুশীলব৷ প্রথমে মুখ না খুললেও লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের এই সংস্থার ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও রাজন্যা মিত্র৷ প্রসঙ্গত ‘ভোলেবাবা পার করেগা’ ছাড়াও অম্বরীশ অভিনয় করছিলেন সংস্থার আর এক আলোচিত ধারাবাহিক ‘চিরসখা’-য়৷ এই ধারাবাহিকেই তাঁর সহ-অভিনেত্রী ছিলেন রাজন্যা৷ কিন্তু অম্বরীশ-রাজন্যার প্রতিবাদী কণ্ঠে শামিল হলেন না ভিভান ঘোষ৷
‘চিরসখা’-র বুবলাই, অভিনেতা ভিভান ঘোষ বরং পাশে দাঁড়ালেন ম্যাজিক মোমেন্টস-এর৷ একদিকে কুশীলবদের সোচ্চার প্রতিবাদে টলিপাড়া যখন কার্যত স্তব্ধ হওয়ার মুখে, তখন ভিভান সোশ্যাল মিডিয়ায় লিখলেন ‘চিরসখা’-ই এই প্রযোজনা সংস্থায় তাঁর প্রথম ধারাবাহিক৷ ভিভানের অভিজ্ঞতা বলছে ম্যাজিক মোমেন্টস যে সম্মান শিল্পীদের দেয়, সেটা অন্য কোনও হাউস দেয় না৷ তিনি লিখছেন, কমফোর্ট জোন আছে বলেই সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়েক মতো আর্টিস্টরা শুধু ম্যাজিক মোমেন্টস-এই কাজ করেন৷ ভিভানের কথায়, ‘লীনা গাঙ্গুলির সাথে কাজ করার জন্য সকলে উদগ্রীব থাকে৷ এই কথাগুলো না বললে নিজেকে কেমন দোষী দোষী লাগছিলো৷’
advertisement
আরও পড়ুন : পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করতে চাননি রন্ধনশিল্পী সঞ্জীব কাপুর!…যত ক্ষণ না পর্যন্ত তাঁর এই বিশেষ অনুরোধে পান সম্মতি
তবে একইসঙ্গে ভিভান শিল্পীদের নিরাপত্তার স্বার্থে কর্মবিরতি সমর্থন করছেন৷ তিনি মনে করেন এই উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল৷ তাঁর আশা, ভবিষ্যতে এরকম দুর্ঘটনা আর হবে না৷ প্রযোজনা সংস্থার পাশে দাঁড়ালেও তাঁর পোস্টের শুরুতেই রাহুল অরুণোদয়কে স্মরণ করেছেন ভিভান৷ জানিয়েছেন রাহুলের সঙ্গে তাঁর আলাপ ১২ বছরের৷ তবে তাঁদের বন্ধুত্বের বয়স মাত্র ১ মাস৷ রাহুলের সঙ্গে দেওয়া আড্ডার স্মৃতি তাঁর মনে এখনও তাজা৷ পরে এই পোস্ট মুছে দেন ভিভান৷ তবে তত ক্ষণে স্ক্রিনশট হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাঁর বার্তা৷
advertisement
advertisement
প্রসঙ্গত ম্যাজিক মোমেন্টস-এর ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-র শ্যুটিং তালসারিতে করতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণ হারান রাহুল অরুণোদয়৷ তাঁর মৃত্যুরহস্যের তদন্ত চলছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 12:05 PM IST










