Mamata Banerjee: “একটা করে ভোট দিন, একটা করে বদলা নিন!”, চাকদহের মঞ্চ থেকে বিজেপিকে শূন্য করার ডাক মমতার
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Mamata Banerjee: নদিয়ার চাকদহে নির্বাচনী জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তিনি দাবি করেন, বাংলা থেকে কাউকে তাড়াতে দেবেন না এবং আসন্ন ভোটকে গণতন্ত্র, ভাষা ও সম্মান রক্ষার লড়াই হিসেবে তুলে ধরেন।
চাকদহঃ আজ, নদিয়ার চাকদহে জনসভায় উপস্থিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেলার তিন কেন্দ্র চাকদহ, হরিণঘাটা এবং কল্যাণীর তৃণমূল প্রার্থীর হয়ে নির্বাচনী জনসভা করছেন। তারপর তিনি যথাক্রমে বনগাঁ এবং হাবরায় জনসভা করবেন।
চাকদহের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি কথা দিলে কথা রাখি। বিজেপির শুধু কথা ফুলঝুরি। কথা দিয়ে যাচ্ছি, একটা লোককেও বাংলা থেকে তাড়াতে দেব না! লক্ষ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে। আমাদের থাকতে দিতে হবে, খেতে দিতে হবে। তার পরেও বিজেপির হয়ে কাজ করবে।’
আরও পড়ুনঃ মেয়ের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে মারধরের জেরে মায়ের মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত হাবড়া
তিনি আরও বলেন, ‘বাংলায় বিজেপিকে শূন্য করতে হবে, কোনও দলকে একটি ভোটও নয়। এ বারের ভোট ঠিকানা, গণতন্ত্র, ভাষা বাঁচাবার। সম্মান বাঁচানোর লড়াই।‘
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কালকেও তিন জন মারা গিয়েছে। তাঁদের মেরে ফেলা হয়েছে। মুর্শিদাবাদ, কেশপুরের লোক। আমি এর প্রতিবাদ জানাই। আড়াইশো লোক মারা গেছে এসআইআর করতে গিয়েছে। তাঁদের দিকে একটু তাকান। কারও নাম উঠেছে, কারও ওঠেনি। সে-ও আপনাদের প্রতিবেশী। আপনাদের লাইনে দাঁড় করিয়েছে। আপনারাও ভোটের লাইনে দাঁড়িয়ে এই অসম্মানের বদলা নিন। গণতন্ত্রের মাধ্যমে একটা করে ভোট দিন। একটা করে বদলা নিন। যাতে আগামী দিন বাংলাকে দখল করতে না পারে।’
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 12:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: “একটা করে ভোট দিন, একটা করে বদলা নিন!”, চাকদহের মঞ্চ থেকে বিজেপিকে শূন্য করার ডাক মমতার









