advertisement

Assam Opinion Poll 2026: ৪০ লাখ মহিলার অ্যাকাউন্টে ৯০০০ টাকা করে ট্রান্সফার! ‘অরুণোদয় ৩.০’-তেই বাজিমাত হিমন্তের, কী বলছে জনমত সমীক্ষা?

Last Updated:

Assam Opinion Poll 2026: এনডিএ নাকি ইন্ডিয়া ব্লক, বিজেপি নাকি কংগ্রেস, হিমন্ত বিশ্বশর্মা না গৌরব গগৈ? কার দিকে পাল্লা ভারী অসমে? ভোট ভাইবের তৃতীয় জনমত সমীক্ষায় উঠে এল বিস্তারিত তথ্য৷ যদিও জনমত সমীক্ষার রিপোর্টের ফলাফল মূল রেজাল্টের থেকে পৃথক হতে পারে৷ বহু ক্ষেত্রে এমন নজির ঘটেছে৷ জনমত সমীক্ষার ফলাফল ভোটের আসল ফলাফল নয়৷

অসম জনমত সমীক্ষা
অসম জনমত সমীক্ষা
নয়াদিল্লি: অসম বিধানসভা নির্বাচনে এই বছরও বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটা৷ এই তথ্য উঠে এসেছে VoteVibe-এর “Vote Tracker” মতামত জরিপে, যা CNN-News18-এ প্রকাশিত হয়েছে। এই সমীক্ষা বলছে, ১২৬ আসনের অসম বিধানসভা নির্বাচনে এনডিএ পেতে পারে ৮২-৯২টি আসন৷ ভোটে অসমের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ‘অরুণোদয় প্রকল্প ৩.০’ বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে৷
আগামী ৯ এপ্রিল একদফায় অসমের ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে৷ ভোট ভাইবের জনমত সমীক্ষা বলছে, এবারের নির্বাচনে ১২৬টির মধ্যে ৮২-৯২টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট৷ কংগ্রেস নেতত্বাধীন INDIA bloc পেতে পারে ৩০-৪০টি আসন৷
advertisement
advertisement
বদরুদ্দিন জামালের All India United Democratic Front (AIUDF) পেতে পারে ২-৪টি আসন, প্রমোদ বোরোর The United People’s Party Liberal (UPPL) পেতে পারে ০-২টি আসন৷
অসমের ৪৭.১% মানুষ হিমন্ত বিশ্বশর্মাকেই তাঁদের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান৷ গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিসাবে চান ৩৭.৩% মানুষ৷ বদরুদ্দিন জামাল মুখ্যমন্ত্রী হন, চান ২.৮% মানুষ৷ অখিল গগৈ ২.৮%৷
advertisement
অসমের বিদায়ী বিজেপি সরকারের কাজকে খুব ভাল বলেছেন সে রাজ্যের ৩১% মানুষ৷ ভাল বলেছেন ১৩.৭% নাগরিক৷ গড়পড়তা কাজ করেছে বিশ্বশর্মার সরকার, বলেছেন ১৬.৭% মানুষ৷ খারাপ কাজ করেছেন, বলছেন ১৭% মানুষ৷ খুব খারাপ কাজ করেছেন, বলছেন ১৩.৮% মানুষ৷
কোন দল সবচেয়ে বেশি শতাংশ ভোট পাবে? বিজেপি পাবে, বলেছে ৪৩.৯% মানুষ, কংগ্রেস বলেছে ৩৭,৭ % মানুষ, AIUDF বলেছেন ২.৮% মানুষ৷
advertisement
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৫টি আসন পেয়ে অসমে ক্ষমতায় এসেছিল এনডিএ৷ যার মধ্যে বিজেপি পেয়েছিল ৬০টি আসন৷ ২০১৬ সালেও বিজেপি ৬০ আসনে জয়লাভ করেছিল৷
রাজনীতির কারবারিরা বলছেন, বিজেপির বিপুল জনসমর্থনের পিছনে সবচেয়ে বড় কারিগর হতে চলেছে হিমন্ত বিশ্বশর্মার ‘অরুণোদয় ৩.০’ প্রকল্প৷ এই প্রকল্পের আওতায় মার্চ মাসেই অসমের প্রায় ৪০ লক্ষ মহিলা নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯০০০টাকা করে ট্রান্সফার করেছে এনডিএ সরকার৷ অসম সরকারের মতে, মোট ৩,৬০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং এটি রাজ্যে কোনও জনকল্যাণমূলক কর্মসূচির অধীনে একদিনে করা অন্যতম বৃহত্তম টাকা ট্রান্সফার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Opinion Poll 2026: ৪০ লাখ মহিলার অ্যাকাউন্টে ৯০০০ টাকা করে ট্রান্সফার! ‘অরুণোদয় ৩.০’-তেই বাজিমাত হিমন্তের, কী বলছে জনমত সমীক্ষা?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement