advertisement

'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা

Last Updated:

West Bengal SIR Full List: এসআইআর-এর প্রথম পর্ব শেষে 'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা তালিকা থেকে বাদ পড়ল কত ভোটারের নাম? কারা আবেদন করতে পারবেন ট্রাইবুনালে? দেখুন এসআইআর-এর সম্পূর্ণ তালিকা

এসআইআর-এর প্রথম পর্ব
এসআইআর-এর প্রথম পর্ব
কলকাতা: অবশেষে এসআইআর-এ বিচারাধীন ভোটারদের নামের প্রথম দফার তালিকা নিষ্পত্তি করে ফেলল কমিশন নিযুক্ত ট্রাইব্যুনাল। শেষ পর্যন্ত প্রথম দফার ভোটার তালিকা থেকে কত জনের নাম বাদ গেল? কমিশন সূত্রে খবর,রাজ্যের ১০ জেলা বাদে বাকি সব জেলায় আন্ডার অ্যাডজুডিকেশন থাকা অভিযোগের নিষ্পত্তি করলেন জুডিশিয়াল অফিসাররা।
সোমবার রাত পর্যন্ত বিচারাধীন ৬০ লক্ষ ৬৬ হাজার ৭৫ জন ভোটারের মধ্যে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন যোগ্য বিবেচিত হয়েছেন। অর্থাৎ এঁরা সকলেই ভোট দিতে পারবেন। ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ‘অযোগ্য’ বলে চিহ্নিত হয়েছেন। এঁরা অবশ্য ফের ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।
advertisement
advertisement
প্রসঙ্গত এসআইআর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন প্রায় ১ কোটি ২০ লাখের নাম বাদ যেতে পারে বাংলায়। তবে, কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসতে দেখা যায় রিপোর্ট অনুযায়ী বাদ যাওয়া ভোটারের সংখ্যা কোটির গণ্ডি পেরোয়নি। সব মিলিয়ে বাদ পড়েছে প্রায় ৯১ লাখ ভোটারের নাম। কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী সংখ্যা দাঁড়াল ৯০,৮৩,৩৪৫।
advertisement
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বৈধ ভোটারের তালিকায় পুরুষ ভোটার ছিলেন ৩,২৮,১০,৮৭২ জন এবং মহিলা ভোটার ছিলেন ৩,১৬,৪০৫৮৫। অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ছিল ১,১৫২ জন। তাতে মোট ভোটারের সংখ্যা হয় ৬,৪৪,৫২,৬০৯।
advertisement
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বাদ পড়েছিল ৫৮,২০,৮৯৯+৫,৪৬,০৫৩= ৬৩,৬৬,৯৫২ নাম। একইসঙ্গে আন্ডার অ্যাজুডিকেশনে ছিল ৬০,০৬,৬৭৫ নাম। প্রথম দফার ভোটের আগে ভোটার তালিকা ফ্রিজ হতে দেখা গেল এঁদের মধ্যে থেকে তালিকাভুক্ত হয়েছে ৩২,৬৮,১১৯ নাম। বাদ পড়েছে ২৭,১৬,৩৯৩।
advertisement
৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ টি অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২টি অভিযোগের নিষ্পত্তি করে ফেলেছেন জুডিশিয়াল অফিসাররা। এর মধ্যে বৈধ ভোটার পেয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনকে। অবৈধ ভোটার পেয়েছেন জুডিশিয়াল অফিসাররা ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনকে। অর্থাৎ এই ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ট্রাইবুনালে আবেদন করতে পারবেন পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য।
advertisement
উল্লেখ্য, জেলাগুলির মধ্যে নাম সবচেয়ে বেশি বাদ পড়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা,কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান জেলাতে। সংখ্যার দিক থেকে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। আন্ডার অ্যাডজুডিকেশনে মুর্শিদাবাদ জেলা থেকেই সব থেকে বেশি অভিযোগের সংখ্যা ছিল। এই জেলাতেই অবৈধ ভোটার জুডিশিয়াল অফিসাররা পেয়েছেন ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনকে এখনও পর্যন্ত।
advertisement
শতাংশের হিসেবে নদিয়া জেলাতে সব থেকে বেশি অবৈধ ভোটার পেয়েছেন জুডিশিয়াল অফিসাররা। নদিয়া জেলায় এখনও পর্যন্ত ২ লক্ষ ৬৭ হাজার ৯৪০টি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন। যার মধ্যে ২ লক্ষ ৮ হাজার ৬২৬টি ভোটারের নথিকে তারা অবৈধ বলেই চিহ্নিত করেছেন।
অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলায় তিন লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জনকে অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা। পূর্ব বর্ধমান জেলাতে ও ২ লক্ষেরও বেশি ভোটারকে অবৈধ বলে চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা। কোচবিহার জেলাতে ৪৫% এরও বেশি ‘বিবেচনাধীন’ থাকা ভোটারের নথি অবৈধ বলে চিহ্নিত হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
Next Article
advertisement
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
  • 'অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...?

  • বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ?

  • দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement