advertisement

'সকাল থেকে দেখাবে ওরাই জিতছে, কিন্তু...', ৪ মে, গণনার দিন কী হতে চলেছে? নদিয়া থেকে বিরাট ভবিষ্যদ্বাণী মমতার

Last Updated:

Mamata Banerjee: ৪ মে গণনার দিন নিয়ে নদিয়ার সভা থেকে বড় ইঙ্গিত মমতার। দলীয় নেতা কর্মীদের জন্য দিয়ে দিলেন বিরাট নির্দেশ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
নদিয়া: নির্বাচনী প্রচারে আজ নদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু-দফার বিধানসভা ভোট। ফল ঘোষণা ৪ মে। সেই দিনই চূড়ান্ত হয়ে যাবে আগামী বিধানসভা ভোটে জিতে সরকার গঠন করবে কারা? গত তিনবারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ নদিয়ার নাকাশিপাড়ার জনসভা থেকে বলেন চাঞ্চল্যকর বার্তা।
বিস্ফোরক দাবি তুলে মমতা বলেন, “৪ মে গণনা হবে। সকাল থেকে ওরা দেখাবে, ওরাই জিতছে। ভয় পাবেন না। শেষ পর্যন্ত দেখবেন, আমরাই জিতব।” একইসঙ্গে ভোটারদের ও দলীয় কর্মীদের শেষ পর্যন্ত গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দেন মমতা। তৃণমূলনেত্রীর কথায়, “গণনা শেষ না-হওয়া পর্যন্ত ময়দান ছাড়বেন না।”
advertisement
advertisement
শুভেন্দু অধিকারীর ভবানীপুর জয়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে তৃণমূলনেত্রী জানান, “আমি আগামী আট তারিখ মনোনয়ন জমা দেব। ওরা মনোনয়ন জমা দেওয়া নিয়ে রাজনৈতিক সৌজন্য দেখায়নি। ৫০০ টাকা করে দিয়ে কাঁথি, পটাশপুর থেকে লোক এনেছে। ভবানীপুরের মাত্র ১৬ জন ছিল। এবার তুমি জবাব পেয়ে যাবে। তোমার আম যাবে, ছালাও যাবে এবার।”
advertisement
বিধানসভা নির্বাচনের প্রচারে সোমবার নদিয়াতে একাধিক সভা মমতার৷ সোমবার নদিয়া এবং পূর্ব বর্ধমানের তিনটি জায়গায় জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর৷ প্রথমেই নদিয়ার পলাশিপাড়া, কালীগঞ্জ এবং নাকাশিপাড়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন মমতা৷ নদিয়া থেকেই প্রধানমন্ত্রীকে পাকিস্তান আর মোথাবাড়ি নিয়ে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশন-বিজেপির আঁতাতের অভিযোগ তোলেন তৃনমুনেত্রী।
মমতা বলেন, ‘‘এই নদিয়ার নাকাশিপাড়ায় এক বার এক পুলিশের হাত ভেঙেছিল। আমি গামছা দিয়ে বেঁধে দিয়েছিলাম। সব মনে আছে। বহু বার কৃষ্ণনগরে এসেছি। নদিয়ায় আমি অনেক বার এসেছি। অনেক কিছু করেছি এই জেলার জন্য। এখন বিজেপি তা নিয়ে দালালি করছে। এই যে শাড়ি পরে আছি এটাও আপনাদের এখানের।’’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
'সকাল থেকে দেখাবে ওরাই জিতছে, কিন্তু...', ৪ মে, গণনার দিন কী হতে চলেছে? নদিয়া থেকে বিরাট ভবিষ্যদ্বাণী মমতার
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement