advertisement

BJP: পেশায় ব্যবসায়ী, সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা! বিজেপি-র প্রার্থী তালিকায় নতুন মুখ, কে তিনি?

Last Updated:

রাজ্যের ছোট একটি জেলা আলিপুরদুয়ার জেলা। এই জেলার একটি বিধানসভা আলিপুরদুয়ার। এমন একজন প্রার্থী রয়েছেন এই বিধানসভায় যার স্থাবর সম্পত্তি কোটি কোটি টাকা। তিনি পেশায় একজন বড় ব্যবসায়ী। নাম পরিতোষ দাস।

+
পরিতোষ

পরিতোষ দাস প্রচারে

আলিপুরদুয়ার, অনন্যা দে: রাজ্যের ছোট একটি জেলা আলিপুরদুয়ার জেলা। এই জেলার একটি বিধানসভা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের এবারের প্রার্থীর স্থাবর সম্পত্তি কোটি কোটি টাকা৷ পেশায় ব্যবসায়ী বিজেপি প্রার্থী পরিতোষ দাস হলফনামা জমা দিতেই তাঁর সম্পত্তির পরিমান চর্চায়৷
আলিপুরদুয়ার বিধানসভায় বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিনি। রাজনীতির ময়দানে নতুন মুখ বলা চলে পরিতোষকে। এর আগে কোনও নির্বাচনে তিনি প্রার্থী হননি। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার এক বড় ব্যবসায়ী তিনি। এক মশলা কোম্পানির মালিক তিনি। বিজেপির সঙ্গে তিনি প্রথম থেকেই যুক্ত ছিলেন। জেলা বিজেপির মিডিয়া সেলের কনভেনর ছিলেন। সেই দায়িত্ব থেকেই সোজাসুজি বিধানসভা কেন্দ্রের প্রার্থী। এই নিয়ে যদিও দলের অন্দরে যথেষ্ট মতবিরোধ দেখা গিয়েছিল। তবে পরিতোষ দাস এগিয়ে এসে সকলের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।নিজের মনোনয়ন পত্র ইতিমধ্যে জমা দিয়েছেন পরিতোষ বাবু। সকাল-সন্ধ্যা প্রচার নিয়ে তাঁকে ব্যস্ত থাকতে দেখা যায়।
advertisement
advertisement
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তিনি যে হলফনামা দিয়েছেন তাতে দেখা গিয়েছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৬৭ লক্ষ ৯২ হাজার ২৭৩ টাকা। স্থাবর সম্পত্তি রয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ৭৯ হাজার ৪০০ টাকা। অস্থাবর সম্পত্তি রয়েছে ২৩ লক্ষ ১২ হাজার ৮৭৩ টাকা। আলিপুরদুয়ার জেলার প্রতিটি বিধানসভায় যে ক’জন প্রার্থী দাঁড়িয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি অবস্থাপন্ন পরিতোষ দাস।
advertisement
যদিও হলফনামার বিষয়ে মুখ খুলতে নারাজ পরিতোষ দাস। তার কথায় নির্বাচনে মানুষের দেওয়া ভোট তাঁর কাছে বড় সম্পত্তি হয়ে থাকবে। তিনি আরও জানান, “জয়ের বিষয়ে আমি আশাবাদী। আলিপুরদুয়ার বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে আছেন।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
BJP: পেশায় ব্যবসায়ী, সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা! বিজেপি-র প্রার্থী তালিকায় নতুন মুখ, কে তিনি?
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement