Anil Basu- Soumya Basu: প্রাক্তন সিপিএম সাংসদের ছেলের মুখে জয় শ্রীরাম স্লোগান! বিজেপির হয়ে প্রচারে অনিল বসু-পুত্র
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Anil Basu- Soumya Basu: চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের হয়ে প্রচারে দেখা গেল প্রাক্তন সিপিএম সাংসদ অনিল বসুর পুত্র সৌম্য বসুকে। ওই আসনে তৃণমূলের হয়ে লড়বেন দেবাংশু ভট্টাচার্য এবং ফরোয়ার্ড ব্লকের হয়ে নির্বাচন লড়বেন সুনীল সাহা।
চুঁচুড়া: বিজেপি প্রার্থী সুবীর নাগের হয়ে প্রচারে দেখা গেল প্রাক্তন সিপিএম সাংসদ অনিল বসুর পুত্র সৌম্য বসুকে। চুঁচুড়া থেকে বিজেপির টিকিটে নির্বাচন লড়ছেন সুবীর নাগ। ওই আসনে তৃণমূলের হয়ে লড়বেন দেবাংশু ভট্টাচার্য এবং ফরোয়ার্ড ব্লকের হয়ে নির্বাচন লড়বেন সুনীল সাহা।
১৯৮৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৬ বার বামফ্রন্টের হতে জিতে সাংসদ হয়েছিল দোর্দণ্ডপ্রতাপ নেতা অনিল বসু। ২০০৪ সালে ৫ লাখ ৯২ হাজার ৫০২ ভোটে জেতেন অনিল বসু, সেই সময়ের রেকর্ড এটা। যদিও পরবর্তী কালে একাধিক অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় অনিল বসুকে।
advertisement
advertisement
নিজেও ছাত্র জীবনে এসআফআইয়ের হয়ে লড়াই করেছেন সৌম্য, পরে সিপিএমের যুব দলেও ছিলেন সৌম্য বসু, সেই সৌম্য বসু এখন বিজেপির হয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। সৌম্য বসু এই নিয়ে বলেন, “জ্যোতি বসুর বামপন্থা অনিল বিশ্বাসের বামপন্থা, সুভাষ চক্রবর্তীর বামপন্থা এবং এখনকার বামপন্থায় অনেক তফাৎ”।
আরও পড়ুন: বিজেপির লোক ঢুকিয়ে কারচুপির চেষ্টা করছে কমিশন, তৃণমূল ২৫০টা আসন পাবে! দাবি কুণাল ঘোষের
এখানেই শেষ নয়, সৌম্য সিপিএমের বিরুদ্ধে আক্রমণ করে বলেন, “বাবা সাংসদ, বিধায়ক বা মন্ত্রী হলেই যে সেই দল করতে হবে এমন কোনও কথা নেই। প্রত্যেকেরই স্বাধীন মত প্রকাশের অধিকার আছে”।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 3:53 PM IST









