Weather Update: দু'ঘণ্টার মধ্যেই কলকাতায় ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি, ভিজবে আরও চার জেলা! বিরাট আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Rainfall alert: আর কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং উত্তরবঙ্গের চার জেলায়, জানাল আলিপুর আবহাওয়া দফতর। কোন কোন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?
advertisement
advertisement
ওড়িশায় ঘূর্ণাবর্ত আর উত্তরপ্রদেশে নিম্নচাপ অক্ষরেখা। এই জোড়া ফলার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির স্পেল চলবে। কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
advertisement
পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া এবং হুগলি জেলাতে ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কলকাতা শহর এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ঝড়বৃষ্টি চলবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া।বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। উইকেন্ডে শনি ও রবিবার শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রা বাড়বে।





