advertisement

Job Offer: প্রাণিবিদ্যায় গবেষণার সুযোগ দেবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কী ভাবে আবেদন করবেন জানুন?

Last Updated:

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ২০ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Representative image
Representative image
কলকাতা: জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-য় গবেষণা কাজের জন্য প্রার্থীর আবেদন চাওয়া হয়েছে। ৯ জন ব্যক্তি প্রয়োজন। রিসার্চ অ্যাসোসিয়েটদের মাসে ৫৮ হাজার টাকা, জুনিয়র রিসার্চ ফেলোদের ৩৭ হাজার টাকা এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের ২০ হাজার টাকাদেওয়া হবে। ওই প্রকল্পে কাজের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। তবে তাঁদের মোট তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে।
লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিরা রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজের সুযোগ পাবেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে লাইফ সায়েন্সেস শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা যোগদান করতে পারবেন।  ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
সম্প্রতি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে বড় উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিকের পর যেন কোনও ভাবেই বিজ্ঞান থেকে সরে না যায় ছাত্রছাত্রীরা– সেই লক্ষ্যেই শুরু হল অনলাইন ‘বুটস্ট্র্যাপ’ কর্মসূচি। শনিবার সংসদের সভাপতি পার্থ কর্মকার জানান, ৪ এপ্রিল থেকে এই বিশেষ উদ্যোগের সূচনা হয়েছে। প্রথম দিনেই পদার্থবিদ্যা ও রসায়ন নিয়ে আকর্ষণীয় আলোচনা করেন অভিজ্ঞ শিক্ষকরা। সংসদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই ক্লাসে কঠিন বিষয়গুলিকে সহজ করে, গল্পের ছলে তুলে ধরা হচ্ছে, যাতে পড়ুয়ারা সহজেই বিষয়ের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।
advertisement
advertisement
সংসদ সূত্রে জানা গিয়েছিল, ২০২১ সালে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া পড়ুয়াদের মধ্যে মাত্র ৯ শতাংশ বিজ্ঞান শাখা বেছে নিয়েছিল। অনেক স্কুলেই বিজ্ঞান বিভাগের আসন ফাঁকা থেকে গিয়েছিল। এর পিছনে শিক্ষার মানের অবনমন, চাকরির বাজারে অন্যান্য বিষয়ের বাড়তি চাহিদা এবং উচ্চশিক্ষায় পরিকাঠামোর অভাবকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। প্রথম সারির কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশ জায়গায় মানসম্মত ল্যাবরেটরি ও গবেষণার সুযোগের অভাবও একটি বড় কারণ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Offer: প্রাণিবিদ্যায় গবেষণার সুযোগ দেবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কী ভাবে আবেদন করবেন জানুন?
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement