advertisement

Howrah News: চরম ভোগান্তি হাওড়ায়, ভোটের আগে ভোটাধিকার পেতে ট্যাইবুনালের লাইনে উপচে পড়া ভিড়

Last Updated:

Howrah News: পোলিং ডেট এর আগেই, এবার ভোট দেবার অধিকার পেতে মানুষ লাইনে। হাওড়ার এই চিত্র শুধু ভিড়ের পরিমাণই নয়, সাধারণ মানুষের মধ্যে প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে সচেতনতা ও দায়িত্ববোধেরও ইঙ্গিত দিচ্ছে। বিপুল ভিড়ের মাঝে দীর্ঘক্ষণ অপেক্ষা, পর্যাপ্ত ব্যবস্থার অভাব ও ভোগান্তির ছবিও সামনে এসেছে।

+
Howrah

Howrah News: ভোটের আগে ভোট অধিকার পেতে ট্যাইবুনালের লাইনে মানুষ !

হাওড়া, রাকেশ মাইতি: বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে, সেই ভোটে অংশগ্রহণ করতে লাইনে দাঁড়িয়ে বহু মানুষ। হাওড়ায় এসআইআর ফর্ম ৬ জেলাশাসকের দফতরে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল । পুরুষ ও মহিলা উভয়েই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে নিজের পালার অপেক্ষা করছেন। দফতরের সামনে এদিন কার্যত উপচে পড়া ভিড়ের চেহারা নেয়।
অনেকেই জানান, ভোরবেলা থেকেই এসে লাইনে দাঁড়িয়েছেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা দেওয়া যায়। ফর্ম হাতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ জানাচ্ছেন, যে আসন্ন ভোটে অংশগ্রহণে অনিশ্চয়তা অন্যদিকে নাগরিকত্ব নিয়েও বহু মানুষের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।  ফর্ম জমা নেওয়া শুরু হতে, ফর্ম জমা করতে আসা মানুষের লম্বা লাইন।
আরও পড়ুন-১৯৮৪-তে রাজনীতিতে যোগ, বিপুল ভোটে জিতেও পদত্যাগ করেছিলেন অমিতাভ, কোন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বিগ বি? জানুন সেই অজানা কাহিনি
পোলিং ডেট এর আগেই, এবার ভোট দেবার অধিকার পেতে মানুষ লাইনে। হাওড়ার এই চিত্র শুধু ভিড়ের পরিমাণই নয়, সাধারণ মানুষের মধ্যে প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে সচেতনতা ও দায়িত্ববোধেরও ইঙ্গিত দিচ্ছে। গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়ার ক্ষেত্রে মানুষ যে কতটা গুরুত্ব দিচ্ছেন, তা এই উপস্থিতি থেকেই স্পষ্ট।
advertisement
advertisement
আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…
তবে এত বিপুল ভিড়ের মাঝে দীর্ঘক্ষণ অপেক্ষা, পর্যাপ্ত ব্যবস্থার অভাব ও ভোগান্তির ছবিও সামনে এসেছে। বাতিলের তালিকায় হাওড়া জেলায় ১৩২১৫১। এ প্রসঙ্গে হাওড়া জেলা শাসক ডঃ পি দীপাপ প্রিয়া বলেন, ডি এম অফিস এসডিও অফিসে মানুষ ফ্রম জমা দিচ্ছেন। এবং অনলাইনে জমা নেওয়া হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Howrah News: চরম ভোগান্তি হাওড়ায়, ভোটের আগে ভোটাধিকার পেতে ট্যাইবুনালের লাইনে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement