advertisement

West Bengla Job Vacancy: জেলার স্নাতক চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর! মোটা অঙ্কের বেতন, দেরি না করে আজই আবেদন করুন

Last Updated:

West Bengla Job Vacancy: স্নাতকদের জন্য সুখবর! এগরায় রামকৃষ্ণ শিক্ষামন্দিরে চাকরির সুযোগ, স্নাতক পাশেই আবেদন করুন। সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, বেকার যুবক-যুবতীদের জন্য নতুন চাকরির খবর।

চাকরির সুযোগ
চাকরির সুযোগ
এগরা, মদন মাইতি: জেলার বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। স্নাতক পাশেই চাকরির সুযোগ। চাকরির সুযোগ নিয়ে এল রামকৃষ্ণ শিক্ষা মন্দির। পূর্ব মেদিনীপুর জেলার এগরার রামকৃষ্ণ মিলন মন্দির পরিচালিত রামকৃষ্ণ শিক্ষামন্দির এই নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রামকৃষ্ণ শিক্ষামন্দির (হাই স্কুল)-এর আবাসিক বিভাগে সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ করা হবে। স্নাতক পাশ হলেই আবেদন করা যাবে। নবীন প্রার্থীদের জন্য এটি সুবর্ণ সুযোগ।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ছাত্রাবাসে থাকা ছাত্রদের সার্বিক তত্ত্বাবধান, শৃঙ্খলা রক্ষা ও দৈনন্দিন ব্যবস্থাপনার জন্য এই নিয়োগ করা হচ্ছে। সহকারী সুপারিনটেনডেন্ট পদের জন্য যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞদের পাশাপাশি নবীন প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সকাল সকাল চা-এ ডুবিয়ে রুটি খেতে ভাল লাগে তো? এই খাবার টানা ক’দিন খেলে শরীরে কী উথালপাথাল হয়? জানুন বিশেষজ্ঞের মত
বেতন প্রসঙ্গে বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীকে মাসিক ৮,০০০ টাকা বেতন দেওয়া হবে। আবাসন ও আহারের সুবিধাও রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ এপ্রিল ২০২৬-এর মধ্যে পূর্ণাঙ্গ জীবনপুঞ্জী বা বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের প্রত্যায়িত কপি বিদ্যালয়ে জমা দিতে হবে। আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সাক্ষাৎকার নেওয়া হবে ১১ এপ্রিল। প্রার্থীকে সকাল সাড়ে দশ’টার মধ্যে বিদ্যালয় প্রবেশ করতে হবে। আবেদনকারী প্রার্থীদের স্থায়ী ঠিকানা বিদ্যালয় থেকে ১০ কিলোমিটারের মধ্যে হওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করা হবে এবং যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengla Job Vacancy: জেলার স্নাতক চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর! মোটা অঙ্কের বেতন, দেরি না করে আজই আবেদন করুন
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement