Bangladesh News: শতাধিক শিশুর মৃত্যু, প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা! বাংলাদেশে ভয়াবহ হামের প্রকোপ, রোখা যাচ্ছে না কিছুতেই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh News: বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব। হঠাৎ তৈরি হওয়া এই পরিস্থিতিতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
ঢাকা: অতিসংক্রামক হামে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে ‘সন্দেহজনক হাম’ বা হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। ফলে বাংলাদেশে হামের পরিস্থিতি রীতিমতো আশঙ্কাজনক জায়গায় পৌঁছেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে বাংলাদেশে ২১ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১২৮ জনের। মঙ্গলবার বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের ৯ জনই ঢাকা বিভাগের। আর অন্য দুজনের মৃত্যু হয়েছে রাজশাহী ও সিলেট বিভাগে।
advertisement
আরও পড়ুন: এসআইআর-এ লক্ষ লক্ষ নাম বাদ, অনলাইনে কীভাবে আবেদন করবেন ট্রাইবুনালে? জেনে নিন, হয়রানি কমবে
advertisement
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে দেওয়া তথ্যানুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ২১ শিশু মারা গেছে। আর সন্দেহজনক হাম নিয়ে মৃত্যু হয়েছে ১২৮ শিশুর। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪১টি শিশু। আর হাম শনাক্ত হয়েছে ২২৪ জনের। এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ১ হাজার ৩৯৮। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৮৮৩। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৪ হাজার ৬৩৫।
advertisement
গত ২৪ ঘণ্টায় ‘সন্দেহজনক হাম’ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এই সংখ্যা ২৫৬। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম (১২৫), রাজশাহী (৯২), খুলনা (৬৫), বরিশাল (৫০),সিলেট (২১), রংপুর (১৭) ও ময়মনসিংহ (১৫)। সন্দেহজনক হাম নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৫৮৫ জন ছুটিও পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৮ ও চট্টগ্রাম বিভাগে ৯৯ জন হাসপাতাল ছেড়েছে।
advertisement
এ ছাড়া ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ২৩৬ জন হাসপাতালে এসেছে। এ নিয়ে গত ২৪ দিনে হাসপাতালে আসা ৯ হাজার ৮৮৩ জনের মধ্যে ভর্তি হয়েছে ৬ হাজার ৮৮৩ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৪ হাজার ৬৩৫ জন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 4:54 PM IST










