advertisement

SIR: 'নতুন কাগজ কোথায়?' ভয়ানক দুশ্চিন্তায় বাদ পড়া ভোটাররা, জেলায় জেলায় নাম তুলতেই লম্বা লাইন

Last Updated:

Documents Needed in SIR Tribunal: একাধিকবার জমা দিয়েছেন কাগজ, কিন্তু তারপরেও নাম বাদ গিয়েছে অনেক ভোটারের। এরপরেই নতুন কাগজ কোথায় পাবেন সেই চিন্তায় ঘুম উড়েছে অনেকেরই। তালিকায় নাম তুলতে আবার সেই একই কাগজ নিয়ে লম্বা লাইন দিচ্ছেন তাঁরা। 

+
ডায়মন্ড

ডায়মন্ড হারবারে লাইনে ভোটাররা

ডায়মন্ডহারবার, নবাব মল্লিক: একাধিকবার জমা দিয়েছেন কাগজ, কিন্তু তারপরেও নাম বাদ গিয়েছে অনেক ভোটারের। এরপরেই নতুন কাগজ কোথায় পাবেন সেই চিন্তায় ঘুম উড়েছে। তালিকায় নাম তুলতে আবার সেই একই কাগজ নিয়ে লম্বা লাইন দিচ্ছেন অনেকেই। প্রতিটি এসডিও অফিসের কাছেই খোলা হয়েছে কেন্দ্র। সেখানে অফলাইন কাগজ জমা নেওয়া হচ্ছে। সকাল থেকেই নাম তোলার জন্য দেখা দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। রোদে পুড়ে লাইনে দাঁড়িয়েও ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের অভিযোগ, তাঁদের কাছে আধার কার্ড ও ভোটার কার্ডের মতো সমস্ত বৈধ নথিপত্র রয়েছে, অতীতে বহুবার ভোটাধিকার প্রয়োগ করা সত্ত্বেও আজ তাঁদের এই লাইনে দাঁড়াতে হচ্ছে। এখন ভোট দিতে পারবেন কিনা সেটাই সবথেকে বেশি ভাবাচ্ছে। জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায় ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জনের নাম বাদ গিয়েছে। নাম উঠেছে ২,৯৫,৭৩৯ জনের। ট্রাইব্যুনালে নাম নথিভুক্ত করার পরেও তাঁদের বা পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় ফিরবে কি না সেই ভাবাচ্ছে সকলকে। সেই আশঙ্কার কথাই বলছেন ফজিলা খাতুন, আলমগীর মোল্লা, নাজির হোসেন, কাশ্মীরা বিবিরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দেশলাই বক্সের ‘আগুনেই’ এবার ভোটে বাজিমাত করবে তৃণমূল! নতুন স্ট্র্যাটেজিতে শোরগোল পড়ল বাংলায়
এ নিয়ে নাজির হোসেন নামের এক ব্যাক্তি জানিয়েছেন, প্রতিবার একই কাগজ দিচ্ছেন। এবারেও সেই কাগজ জমা দিচ্ছেন। ফলে পুরনো কাগজ এবারেও দিয়ে নাম উঠবে কিনা সন্দেহ করছেন তিনি। সামনেই নির্বাচন কি করবেন বুঝতে পারছেন না। তাঁর মত আরও অনেকে রয়েছেন কিন্তু কি হবে বুঝতেই পারছেন না। লাইন দিয়ে কাগজ জমা দিচ্ছেন, কড়া নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে। কিন্তু আশঙ্কার মেঘ জমেছে বাদ যাওয়া ভোটারের সকলের মনে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
SIR: 'নতুন কাগজ কোথায়?' ভয়ানক দুশ্চিন্তায় বাদ পড়া ভোটাররা, জেলায় জেলায় নাম তুলতেই লম্বা লাইন
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement