advertisement

Hooghly News: মনোনয়ন জমাকে ঘিরে উত্তপ্ত তারকেশ্বর, বিজেপি-তৃণমূল সংঘাত! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ CISF ও রাজ্য পুলিশের

Last Updated:
Hooghly News: বিজেপি প্রার্থী সন্তু পান লাঙল কাঁধে নিয়ে মনোনয়ন জমা দিতে আসতেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক, যা অল্প সময়ের মধ্যেই বিক্ষোভে রূপ নেয়।
1/5
তারকেশ্বর বিধানসভায় মনোনয়ন জমা ঘিরে উত্তেজনার পারদ চড়ল চন্দননগর মহকুমা শাসকের দফতরে। বিজেপি প্রার্থী সন্তু পান লাঙল কাঁধে নিয়ে মনোনয়ন জমা দিতে আসতেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক, যা অল্প সময়ের মধ্যেই বিক্ষোভে রূপ নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় চরম উত্তেজনার পরিবেশ।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

2/5
বিজেপি প্রার্থীর লাঙল নিয়ে আগমনকে ঘিরেই মূল বিতর্কের সূত্রপাত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে “নিছক শো-অফ” বলে কটাক্ষ করা হয়। তাদের দাবি, কৃষক পরিবারের পরিচয় প্রমাণ করতে এমন প্রতীকী প্রদর্শনের কোনও প্রয়োজন নেই। অন্যদিকে বিজেপির বক্তব্য, এটি কৃষকের পরিচয়ের প্রতীক এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের একটি প্রচেষ্টা।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

3/5
মনোনয়ন জমা দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহরায় মহকুমা দফতরে প্রবেশ করেন। এরপরই দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় স্লোগান যুদ্ধ, ধাক্কাধাক্কি এবং উত্তপ্ত বাকবিতণ্ডা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

4/5
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে নামে সিআইএসএফ এবং রাজ্য পুলিশ। নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করা হয়। সূত্রের খবর, সময়মতো ব্যবস্থা না নিলে বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা ছিল।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী

5/5
ঘটনাস্থলের এক্সক্লুসিভ ভিডিওতে ধরা পড়ে পুরো উত্তেজনার চিত্র,লাঙল কাঁধে প্রার্থীর প্রবেশ থেকে শুরু করে স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তাল পরিবেশ। তবে উত্তপ্ত পরিস্থিতির কারণে কোনও পক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নির্বাচন যত এগোচ্ছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তারকেশ্বরের এই ঘটনাও তারই স্পষ্ট উদাহরণ।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী