advertisement

SIR News: এসআইআর-এ লক্ষ লক্ষ নাম বাদ, অনলাইনে কীভাবে আবেদন করবেন ট্রাইবুনালে? জেনে নিন, হয়রানি কমবে

Last Updated:

SIR News: এসআইআরে নাম বাদ দেওয়া নিয়ে ভোটে কোন দলের কী প্রভাব পড়বে, জানালেন রাজনৈতিক নেতারা।

+
এসআইআরে

এসআইআরে রাজনৈতিক প্রভাব

কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চিঠি লিখে জানিয়েছিলেন, সোমবার রাতের মধ্যেই অ্যাডজুডিকেশন অর্থাৎ, বিবেচনাধীনের আওতায় থাকা সমস্ত মামলার নিষ্পত্তি হয়ে যাবে৷ সেই মতো, সোমবার গভীর রাতে মিটল সেই বিরাট কাজ৷
বিচারবিভাগীয় আধিকারিকদের নিরলস পরিশ্রমে ফলে রাজ্যের ১০ জেলা বাদে বাকি সব জেলায় বিচারাধীনে থাকা অভিযোগের নিষ্পত্তি হল৷ ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ টি অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ টি অভিযোগের নিষ্পত্তি করা গিয়েছে বলে কমিশনের তথ্য বলছে৷ এর মধ্যে বৈধ ভোটার পেয়েছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনকে। অবৈধ ভোটার পেয়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনকে। এর মধ্যে নদিয়া জেলায় বিবেচনাধীন ছিলেন ২ লক্ষ ৬৭ হাজার ৯৪০ জন৷ তার মধ্যে বৈধ ভোটার হয়েছে ৫৯ হাজার ৩১৪, বাদ গেছে ২ লক্ষ ০৮ হাজার ৬২৬ জনের নাম।
advertisement
advertisement
যদিও যে সমস্ত মানুষের এসআইআরে নাম বাদ দিয়েছে তাদেরকে ট্রাইবুনালে আবেদন করার জন্য এর আগেই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন নদিয়ার জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক। তবে এত সংখ্যা মানুষের নাম বাদ যাওয়ায় ভোটে তার প্রভাব কীভাবে পড়বে, তা নিয়ে মন্তব্য করেন জেলা শাসকের দফতরে আসা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। জেলাশাসকের দফতরে এদিন নমিনেশন জমা দিতে এলেন তৃণমূল এবং সিপিআইএমের একাধিক প্রার্থীরা।
advertisement
নদিয়া জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, ”শুধু নদিয়া কেন, মালদহ দেখুন, মুর্শিদাবাদ দেখুন, দক্ষিণ ২৪ পরগনা দেখুন, উত্তর ২৪ পরগনা দেখুন, এটা তো একটা প্ল্যান করেই করা হয়েছে। আমরা কিংবা আমাদের সরকার কেউ এসআইআরের বিরোধিতা করেনি। ২০০২ সালে যখন এসআইআর হয়েছিল, দীর্ঘ সময় ধরে প্রক্রিয়া করা হয়। কিন্তু আজকে শুধু বাংলা দখলের জন্য নির্বাচন কমিশনকে হাতিয়ার করে যেভাবে কম সময়ের মধ্যে তারা গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে, যতই যা খুশি করুক মানুষ ব্যালটে তার জবাব দেবে ৪ তারিখে। যাদের নাম বাদ দিয়েছে, তারা ট্রাইব্যুনালে আবেদন করবে। হয়তো তারা এ বছর ভোট দিতে পারবে না। আমাদের নেত্রী স্বয়ং সুপ্রিম কোর্টে গিয়েছেন এসআইআর নিয়ে, যাতে বাংলার মানুষ তাদের ভোটাধিকার না হারায়।”
advertisement
এছাড়াও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, “ওটাই তো এদের একমাত্র হাতের তুরুপের তাস ছিল। এতে ভোটে কোনও প্রভাব পড়বে না।”
প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কীভাবে ট্রাইবুনালে আবেদন করা যাবে, তা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন৷ নাম বাদ পড়লে অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটে (voter.eci.gov.in) গিয়ে ‘সাবমিট অ্যাপিল্‌স ফর ইন্ডিভিজ়ুয়াল্‌স’ নামের ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে আবেদন জানাতে পারবেন ভোটারেরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
SIR News: এসআইআর-এ লক্ষ লক্ষ নাম বাদ, অনলাইনে কীভাবে আবেদন করবেন ট্রাইবুনালে? জেনে নিন, হয়রানি কমবে
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement