advertisement

Kangana Ranaut in Kolkata: "এই শহরের মেয়েরা যেন ন্যায় বিচার পায়", কালীঘাটে পুজো দিয়ে বললেন কঙ্গনা রানাওয়াত

Last Updated:

Kangana Ranaut in Kolkata: কলকাতায় এসে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সফর শুরু করলেন কঙ্গনা রানাওয়াত। পুজো শেষে তিনি বাংলার মেয়েদের সুরক্ষা ও ন্যায়বিচারের জন্য প্রার্থনা করেন এবং আসন্ন নির্বাচনে বিজেপির ভালো ফলের কামনাও জানান।

কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াত
কলকাতাঃ কলকাতায় পা রেখেই ধর্মীয় আচার পালনের মাধ্যমে নিজের সফর শুরু করলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। মঙ্গলবার সকালে তিনি দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরে গিয়ে মা কালীর পুজো দেন। মন্দির চত্বরে তাঁকে এক নজর দেখতে ভক্ত ও সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে।
আরও পড়ুনঃ নাম ছিল, হঠাৎ বাদ! ভোটার তালিকা থেকে বাদ পড়ে বহরমপুরে হাহাকার, গরমে লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তি
মন্দিরে প্রবেশের আগে ও পরে কঙ্গনাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুজো শেষে তিনি বলেন, “মাকালীর ডাকে সাড়া দিতে কলকাতা চলে এলাম। আমি বরাবরই শক্তির উপাসক। দেশের মঙ্গল কামনায় পুজো দিলাম। তবে বিশেষ করে বাংলার মেয়েদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি। এই শহরের মেয়েদের যেন মাকালী রক্ষা করেন। মেয়েরা যেন ন্যায় বিচার পায়। এ ছাড়াও আসন্ন নির্বাচনে বিজেপি যাতে ফল ভাল করতে পারে, সেই প্রার্থনাও করেছি।”
advertisement
advertisement
বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনার এই সফর রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার কার্যক্রমে অংশ নিতেই তাঁর এই সফর। পুজোর সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক স্থানীয় নেতা ও কর্মী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kangana Ranaut in Kolkata: "এই শহরের মেয়েরা যেন ন্যায় বিচার পায়", কালীঘাটে পুজো দিয়ে বললেন কঙ্গনা রানাওয়াত
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement