Tollywood Shooting: 'ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে আর কোনও কাজ নয়, সত্যিটা জানতে চাই', কর্মবিরতি তুলে ঘোষণা প্রসেনজিতের! লীনার সিরিয়ালগুলির ভবিষ্যৎ কী?
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Tollywood Shooting: অবশেষে বৈঠকের পর আগামীকাল থেকে কর্ম বিরতি তুলে নেওয়া হল৷ কাল থেকে আবার পুরোদমে শ্যুটিং চলবে টলিপাড়ায়।তবে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসকে ব্যানড করা হল এবং ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে যুক্ত প্রত্যেকটি নামকে ব্ল্যাকলিস্ট করা হল। তাদের সঙ্গে শিল্পী এবং কলাকুশলীরা আপাতত কোনও কাজ করবেন না।
কলকাতা: টলিউডে বন্ধ লাইট-ক্যামেরা-অ্যাকশন৷ অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে নানান প্রশ্নের মুখে পড়েছে টলি ইন্ডাস্ট্রি৷ তালসারিতে শ্যুটিং করতে গিয়েই চলে গেলেন টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়৷ কাজের মধ্যেই বেঘোরে প্রাণ গেল অভিনেতার৷ রাহুলের আকস্মিক মৃত্যুর পরই গর্জে উঠেছেন তারকারা৷ আউটডোরে শ্যুটিংয়ে একজন অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? এমন প্রশ্নে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া।
প্রযোজনা সংস্থার গাফিলতি ও অবহেলার কারণে যেভাবে প্রাণ গেল অভিনেতার রাহুলের, তাতে তাদের নিজেদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর্টিস্ট ফোরামের সমস্ত সদস্যরা৷ অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি নিয়েছিলেন৷ অবশেষে বৈঠকের পর আগামীকাল থেকে কর্ম বিরতি তুলে নেওয়া হল৷ কাল থেকে আবার পুরোদমে শ্যুটিং চলবে টলিপাড়ায়।
আরও পড়ুন-১৯৮৪-তে রাজনীতিতে যোগ, বিপুল ভোটে জিতেও পদত্যাগ করেছিলেন অমিতাভ, কোন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বিগ বি? জানুন সেই অজানা কাহিনি
তবে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসকে ব্যানড করা হল এবং ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে যুক্ত প্রত্যেকটি নামকে ব্ল্যাকলিস্ট করা হল। তাদের সঙ্গে শিল্পী এবং কলাকুশলীরা আপাতত কোনও কাজ করবেন না। অভিনেতা যে সমস্ত শিল্পী ও কলাকুশলীকে ব্যানড করে রাখা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আলোচনা করে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এমনটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবকে আশ্বস্ত করেছেন বলে দেব জানিয়েছেন ৷
advertisement
advertisement
আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…
অভিনেতার অকাল মৃত্যুতে রুপোলি জগতে বিদ্রোহের আগুন। গত রবিবার, ৫ এপ্রিল বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে এক জরুরি বৈঠকে টলিউডে শুটিং ধর্মঘটের, সিদ্ধান্ত নেন শিল্পী ও টেকনিশিয়ানদের বিভিন্ন সংগঠন। বৈঠকে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্য তথা অভিনেতা-অভিনেত্রীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন টেকনিশিয়ান ফেডারেশনের প্রতিনিধিরাও। আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন এবং টলিউডের সমস্ত সংগঠনগুলি সম্মিলিতভাবে এই কর্ম বিরতির সিদ্ধান্ত নেন। সময় যত এগোচ্ছে অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে তত ধোঁয়াশা বাড়ছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 5:49 PM IST









