advertisement

লাল কালিতে প্রতিবাদ! বনবিভাগের দেওয়াল মাওবাদী নামাঙ্কিত পোস্টারে ছয়লাপ! বলরামপুরে এ কী হল?

Last Updated:

বনকর্মীদের নিশানা করে মাওবাদী নামাঙ্কিত পোস্টার, আতঙ্কিত এলাকার বাসিন্দারা! ভোটের আগে এধরনের পোস্টার দিয়ে কেউ বা কারা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে। অন্যদিকে এই বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তাদের তরফ থেকেও। ‌

বনবিভাগের দেওয়ালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার
বনবিভাগের দেওয়ালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পুনরায় মাও নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত ঘাটবেড়া এলাকায়। এবার একেবারে বনবিভাগের দেওয়ালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার। ‌ মঙ্গলবার ঘটনাটি ঘটে বলরামপুর থানার অন্তর্গত ঘাটবেড়া এলাকায়। বলরামপুর রেঞ্জের ঘাটবেড়া বিট কার্যালয়ের দেওয়ালে একাধিক পোস্টার দেখতে পান স্থানীয়রা। আর তাতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কিছুদিন আগেও মাও নামাঙ্কিত পোস্টার পড়েছিল এই এলাকায়। সেই সময় গ্রামের সাধারণ মানুষের বাড়িতে মদ বিক্রি বন্ধের হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়লেও, এবার সরাসরি বনকর্মীদের নিশানা করা হয়েছে এই পোস্টারে। পোস্টারগুলিতে লাল কালিতে পরিষ্কারভাবে প্রতিবাদ করা হয়েছে বিভিন্ন রকমের দুর্নীতির। সরকারি আবাসের টাকা থেকে শুরু করে বেআইনি মদের বিরুদ্ধে বলা হয়েছে। পোস্টার উদ্ধার হওয়ার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
advertisement
যদিও এই পোস্টার সত্যিই মাওবাদীদের কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। ভোটের আগে এধরনের পোস্টার দিয়ে কেউ বা কারা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে। অন্যদিকে এই বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তাদের তরফ থেকেও। ‌
advertisement
ঠিক কারা এই ধরনের পোস্টার দিয়েছে তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। ‌
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। ‌ পোস্টার গুলি উদ্ধার করা হয় পুলিশের পক্ষ থেকে। বাড়তি নজরদারি বাড়ান হয়েছে এলাকায়। ‌
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
লাল কালিতে প্রতিবাদ! বনবিভাগের দেওয়াল মাওবাদী নামাঙ্কিত পোস্টারে ছয়লাপ! বলরামপুরে এ কী হল?
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement