advertisement

প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে টেলিভিশনের মঞ্চে, খুদে শিল্পী এনাক্ষীর উড়ান চমকে দেবে!

Last Updated:

Success Story: গানের পাশাপাশি তবলা ও গিটার বাজাতেও পারদর্শী এই শিল্পী। তিন-চার বছর বয়সেই মায়ের কাছে গান শেখা শুরু। মায়ের হাত ধরেই সুরের প্রথম পাঠ। কয়েক বছর পর নিজেকে আরও ভালভাবে গড়ে তুলতে এলাকার বিশিষ্ট সঙ্গীত শিক্ষকের কাছে তালিম নিতে শুরু করে সে। ছোট্ট বয়সেই তার কণ্ঠে ধরা পড়ে স্বর্ণযুগের গানের আবেগ ও গভীরতা। পড়াশোনা ও সঙ্গীত— দুটোই সমানভাবে চালিয়ে যাচ্ছে এনাক্ষী।

+
ছোট্ট

ছোট্ট মেয়ে এনাক্ষী

মোহনপুর, পশ্চিম মেদিনীপুর: ছেলেবেলাটা এখনও কাটেনি। বয়স মাত্র ১১। বৈতা মহেন্দ্রনাথ হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সে। অথচ মঞ্চে উঠলেই যেন এক পরিণত শিল্পী। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম মোহনপুরের জড়িসাইয়ের ছোট্ট মেয়ে এনাক্ষী সাউ আজ সঙ্গীত জগতে এক অনন্য নাম হয়ে উঠছে।
জড়িসাই থেকে মাত্র ২ কিলোমিটার দূরে বৈতা বাজার। সদর শহরের দূরত্ব প্রায় ৭০-৮০ কিমি।সেখানকার সাধারণ পরিবারের মেয়ে এনাক্ষীর অসাধারণ প্রতিভা আজ বহু মানুষের মন জয় করেছে।
advertisement
advertisement
তিন-চার বছর বয়সেই মায়ের কাছে গান শেখা শুরু। মায়ের হাত ধরেই সুরের প্রথম পাঠ। কয়েক বছর পর নিজেকে আরও ভালভাবে গড়ে তুলতে এলাকার বিশিষ্ট সঙ্গীত শিক্ষকের কাছে তালিম নিতে শুরু করে সে। ছোট্ট বয়সেই তার কণ্ঠে ধরা পড়ে স্বর্ণযুগের গানের আবেগ ও গভীরতা।
advertisement
২০২৫ সালের গোড়ায় গানের প্রতি ভালবাসা তাকে পৌঁছে দেয় কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের শোতে। সেখানে আমন্ত্রিত শিশুশিল্পী হিসেবে একাধিক পুরনো দিনের জনপ্রিয় গান গেয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে এনাক্ষী। সেই শুরু। তারপর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বহু বড় মঞ্চে একক শিল্পী হিসেবে অনুষ্ঠান করছে সে।
advertisement
প্রায় ছ’মাস একটি বাংলা ব্যান্ডের সঙ্গেও কাজ করেছে এনাক্ষী। তবে পড়াশোনার কথা ভেবে আপাতত সেই ব্যান্ড থেকে নিজেকে সরিয়ে রেখেছে। তবুও একক অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়মিত। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছেও সে ভীষণ প্রিয়। বিদ্যালয়ের যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই তার ডাক পড়ে।
গানের পাশাপাশি তবলা ও গিটার বাজাতেও পারদর্শী এই ক্ষুদে শিল্পী। পড়াশোনা ও সঙ্গীত— দুটোই সমানভাবে চালিয়ে যাচ্ছে এনাক্ষী। ছোট্ট গ্রাম থেকে বড় স্বপ্ন দেখা এই মেয়ের লক্ষ্য একটাই— গানকে সঙ্গী করে আরও অনেক দূর এগিয়ে যাওয়া। জড়িসাই আজ গর্বিত তার এনাক্ষীকে নিয়ে।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে টেলিভিশনের মঞ্চে, খুদে শিল্পী এনাক্ষীর উড়ান চমকে দেবে!
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement