Assembly Election 2026: সকালে বিজেপিতে যোগদান, সন্ধ্যায় তৃণমূলে ফেরত! নন্দীগ্রামে দলবদল ঘিরে জোর শোরগোল
- Published by:Ratnadeep Ray
Last Updated:
সকালে বিজেপিতে যোগদান করেছিলেন, সন্ধ্যায় ফের তৃণমূলে ফেরত গেলেন তিন তৃণমূল কর্মী। নন্দীগ্রামে দলবদল ঘিরে জোর শোরগোল ছড়িয়েছে নন্দীগ্রামে।
সকালে বিজেপিতে যোগদান করেছিলেন, সন্ধ্যায় ফের তৃণমূলে ফেরত গেলেন তিন তৃণমূল কর্মী। নন্দীগ্রামে দলবদল ঘিরে জোর শোরগোল ছড়িয়েছে নন্দীগ্রামে।
জানা গিয়েছে, সকালে শুভেন্দু অধিকারীর হাত ধরে নন্দীগ্রামের বয়ালে বিজেপিতে যোগ দেন এলাকার তিন তৃণমূল কর্মী। কিন্তু বেশিক্ষণ কাটল না। বিজেপিতে যোগ দেওয়ার ১০ ঘন্টার মধ্যেই ফের তৃণমূলে ফিরে গেলেন এলাকার তিন তৃণমূল কর্মী। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শেখ জানে আলম, শেখ শাহজাহান এবং সাহিবুল খান আজ, অর্থাৎ রবিবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। সন্ধেবেলায় তিনজনই আবার ফিরে গেলেন তৃণমূলে। তৃণমূল প্রার্থী পবিত্র করের হাত ধরে ফিরলেন নিজেদের পুরনো দলে।
advertisement
advertisement
এবার বিধানসভা নির্বাচনে রাজ্যের দুটি বিধানসভা আসন থেকে লড়ছেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনে হারিয়েছিলেন। এবার ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই আসন থেকেই লড়বেন শুভেন্দু। নন্দীগ্রাম থেকে তৃণমূলের হয়ে লড়বেন পবিত্র কর।
advertisement
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র করকে নন্দীগ্রামে প্রার্থী করে বড় চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ সেই পবিত্র করের খাসতালুকেই শুক্রবার তৃণমূলে ভাঙন ধরিয়েছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ শুক্রবার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী বিজেপি-তে যোগ দেন৷ আর রবিবার নন্দীগ্রামে ভোট প্রচারে বেরিয়ে সেই পবিত্র করের বাড়ির পাশ দিয়ে শুভেন্দুর মিছিল যাওয়ার সময় ঘটল এক অভাবনীয় ঘটনা। রবিবার সকাল থেকেই নন্দীগ্রামে ভোট প্রচারে বের হন শুভেন্দু। এক সময় বিজেপি নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে তিনি পৌঁছন পবিত্র করের বাড়ির কাছে। সেই সময় মিছিল পবিত্রর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান দিতে শুরু করেন! পবিত্র করের বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা আছে। বিজেপির মিছিল থেকে সেই পবিত্র করের নাম করে চোর চোর স্লোগান ওঠায় উত্তেজনা তৈরি হয়। তাই এরপরই সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও মিছিল শেষে শুভেন্দু দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘কেউ খারাপ শব্দ ব্যবহার করবেন না। আপনারা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিতিয়েছেন।’
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 1:00 AM IST











