advertisement

Mamata Banerjee: 'ভবানীপুর আমার মা, মাকে প্রণাম করেই আমি রাজ্যে প্রচারে বেরোচ্ছি', বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন মমতা

Last Updated:

ভবানীপুরে প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ভবানীপুর আমার মা, মাকে প্রণাম করেই আমি রাজ্যে প্রচারে বেরচ্ছি। ভবানীপুর তৃণমূলের আঁতুরঘর। আমি রাজ্য জুড়ে প্রচারে বেরোচ্ছি। আমি দিদি হিসাবে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমার সব ভাই বোনেরা ভবানীপুরকে দেখবে"।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
ভবানীপুরে প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভবানীপুর আমার মা, মাকে প্রণাম করেই আমি রাজ্যে প্রচারে বেরোচ্ছি। ভবানীপুর তৃণমূলের আঁতুরঘর। আমি রাজ্য জুড়ে প্রচারে বেরোচ্ছি। আমি দিদি হিসাবে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমার সব ভাই বোনেরা ভবানীপুরকে দেখবে”।
এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম বাদ যাবে তাদের আইনি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আইনি সহায়তা দেব। কাল সাপ্লিমেন্টারী তালিকা প্রকাশ হবে, যাদের যাদের আইনি সহায়তা দরকার হবে, তাদের সব ধরনের সাহায্য করবে তৃণমূল”। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দুর্গাপূজা, ঈদ, শিখ বা জৈন—যে কোনও ধর্মের উৎসবই হোক না কেন, আমি সবসময় সবার পাশে থাকি এবং প্রতিটি উৎসবকে নিজের মতো করে উদযাপন করি।”
advertisement
advertisement
নিজের বিধানসভা কেন্দ্র নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ভবানীপুরের কেন গোটা রাজ্যের মানুষ আমাকে এখানে দেখেন। তারা জানেন আমি এখানের মানুষ। এখানের বাড়ি বাড়ি সবাই জানে ও চেনে আমাকে। কতবার আলোচনা হয়েছিল, আমার এখানে বাড়ি বদলের বিষয়ে, আমি বদল করিনি। এখানেই আমরা সবাই থাকি। এই এলাকা আমাদের এলাকা। আমার মা আমাকে এই বাড়ি বদল করতেও দেননি। অনেকেই আছেন। যারা আমার এই বাড়িতে এসেছেন। ওরা গ্যাস দিতে পারে না, ইলেকশনে ক্যাশ দেয়”।
advertisement
সেই সঙ্গে ভবানীপুর নিয়ে তিনি আরও বলেন, “ভবানীপুর হল মিনি ইন্ডিয়া। এখানে সব ধর্মের সব ভাষার মানুষ থাকেন। নানা ধর্মের মানুষ এখানে এসে একসাথে তাদের উৎসব পালন করে। আমি তো সবার অনুষ্ঠানেই যাই। আমাকে সবাই তাদের অনুষ্ঠানে ডাকে। আমার সাথে এদের প্রত্যেকের যোগাযোগ আছে”।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'ভবানীপুর আমার মা, মাকে প্রণাম করেই আমি রাজ্যে প্রচারে বেরোচ্ছি', বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন মমতা
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement