advertisement

'কুকুর' হঠাৎ যদি তাড়া করে..! সঙ্গে সঙ্গে করুন এই 'কৌশল', জানুন বিশেষজ্ঞের 'টিপস'!

Last Updated:
Dog: কুকুর দেখলে অনেকেই রাস্তায় ঘাবড়ে যান। অচেনা কুকুর ঘেউ ঘেউ করে পিছু নিলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। আর সেই সময়ই অতর্কিতে ঘটে যায় দুর্ঘটনা। একাধিক দুর্ঘটনা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘটেছে যেখানে হিংস্র রাস্তার কুকুরের কামড়ে মৃত্যু পর্যন্ত ঘটেছে। তাই ভয় না পেয়ে সতর্ক হওয়া জরুরি। আর সেক্ষেত্রে ভুল পদক্ষেপ নিলে হতে পারে হিতে বিপরীত।
1/16
রাস্তার কুকুরের আতঙ্ক দিন দিন বাড়ছে। একের পর এক ঘটনায় কুকুরের কামড়ে জখম ও মৃত্যু পর্যন্ত হওয়ায় এই উদ্বেগ বেড়েছে। তাই আপনিও যদি কখনও রাস্তায় এক যাতায়াত করেন এবং কোনও রাস্তার কুকুর আচমকা যদি আপনার পিছু ধাওয়া করে তাহলে জানেন তো কী করতে হবে? কী ভাবে নিজেকে রক্ষা করবেন?

2/16
কুকুর নিঃসন্দেহে অন্যতম প্রিয় পোষা প্রাণী হিসেবে বিবেচিত হয়, কিন্তু এই কুকুরই নির্জন রাস্তায় প্রায়শই আক্রমণাত্মক হয়ে ওঠে এবং পথচলতি মানুষের উপর অতর্কিতে হামলা করে বসে। পথ কুকুরদের মধ্যে অনেক সময় অনেক পাগল কুকুরও থাকে যারা মানুষকে আক্রমণ করতে ভয় পায় না, তাদের থেকে নিজেকে রক্ষা করা বেশ কঠিন হয়ে পরে।

3/16
অনেক ক্ষেত্রেই বেওয়ারিশ কুকুররা যদি কোনও পথচারীকে ঘিরে ফেলে এবং আক্রমণ করে, তাহলে তাঁরা বুঝে উঠতে পারেন না কী করবেন, কীভাবে নিজেদের রক্ষা করবেন এবং আদৌ কীভাবে কুকুরগুলিকে তাড়িয়ে দেবেন তা নিয়েও বিভ্রান্ত থাকেন তাঁরা।

4/16
সম্প্রতি, একজন ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Quora-তে এই প্রশ্নটি করেছেন।
সম্প্রতি, একজন ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Quora-তে এই প্রশ্নটি করেছেন। "কুকুরের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার সেরা উপায়গুলি কী কী?" এই বিষয়ে আসলে একই প্রশ্ন হয়তো আপনার মনেও এসেছে কোনওদিন একা রাস্তায়।
advertisement
5/16
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে এক্ষেত্রে মানুষ নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, কী ভাবে বিভিন্ন সময়ে কখনও কুকুর বাইকের পিছনে ধাওয়া করে, কখনও গাড়ির পিছনে, আবার কখনও পথচারীদের দিকে ঘেউ ঘেউ করে তাড়া করে আসে।

6/16
তবে Quora-তে সবাই কিন্তু কীভাবে এই ধরণের পথ কুকুরের মোকাবিলা করা যায় তা নিয়ে নিশ্চিত ছিলেন না। বরং বেশ উদ্বিগ্ন ও বিভ্রান্ত শোনায় তাঁদের। আপনিও হয়ত একই জিনিস নিয়ে ভাবছেন বা ভেবেছেন আর কোনও কূলকিনারা খুঁজে পাননি আপনার প্রশ্নের।

7/16
তাই আজ, এই প্রতিবেদনে, আমরা আপনাকে শেয়ার করব ঠিক কী উপায়ে এমন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করবেন। এই তথ্যটি জানা আসলে সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

8/16
আগ্রার একজন বিখ্যাত পশুচিকিৎসক সঞ্জীব নেহেরু সম্প্রতি এই তথ্যটি শেয়ার করেছেন। তিনি বলেন, এক্ষেত্রে একটি ভুল পদক্ষেপ কিন্তু এমনকি মানুষের জীবনও নষ্ট করতে পারে। হতে পারে জীবননাশ বা অঙ্গহানীর মতো গুরুতর ক্ষতি। তাই জেনে নেওয়া যাক বিশেষজ্ঞের বলে দেওয়া মোক্ষম টিপস।

9/16
১) যদি রাস্তায় থাকাকালীন কোনও কুকুর আপনার উপর আক্রমণ করে, তাহলে প্রথম কৌশল হল স্থির হয়ে দাঁড়িয়ে থাকা। তাৎক্ষণিকভাবে নীচের দিকে তাকান এবং প্রাণীটির চোখের দিকে তাকানো এড়িয়ে চলুন। সরাসরি কুকুরের সঙ্গে আই-কন্টাক্ট করা বিপজ্জনক হতে পারে।

10/16
২) আরেকটি কৌশল হল, মনে রাখবেন আপনার সামনে রাগে ফুঁসতে থাকা কুকুরের দিকে নির্ভয়ে স্বাভাবিক ছন্দে এগিয়ে যাওয়া। এটি আধিপত্য প্রদর্শনের একটি ভাল উপায়। এতে কুকুর বুঝতে পারবে যে আপনি তাকে তাড়া করছেন না এবং আপনার উপস্থিতি তার জন্য কোনও ঝুঁকি নয়। এটি আপনাকে কুকুরটিকে পাল্টা ভয় দেখাতে সাহায্য করতে পারে।

11/16
৩) প্রায়শই দেখা যায় যে কুকুররা ভয় পাওয়া লোকদের আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকে। অতএব, কুকুর দেখলে আতঙ্কিত হওয়া উচিত নয়। যদি আপনি বাইক চালাচ্ছেন এবং আচমকা সেই সময় একটি কুকুর আপনাকে তাড়া করতে শুরু করে, তাহলে অবিলম্বে থেমে যান এবং খুব বেশি বিচলিত হবেন না।

12/16
৪) অনেক কুকুর যখন বুঝতে পারে যে তাদের এলাকায় কেউ অনুপ্রবেশ করছে, তখন তারা তাদের উপর আচমকা আক্রমণ করে। অতএব, তাদের এলাকা দিয়ে যাওয়ার সময়, দ্রুত গতিতে গাড়ি চালান। তবে আতঙ্কিত হবেন না, কারণ এতে আপনার ভারসাম্য নষ্ট হতে পারে।

13/16
৫) যদি আপনি বাইরে হাঁটতে বেরোন এবং হঠাৎ রাস্তার কুকুরের আক্রমণের শিকার হন তাহলে স্থির থাকুন এবং যতই ভিতরে ভিতরে ভয় লাগুক, নিজের মনকে শান্ত রাখুন। কুকুরদেরও বুঝতে দিন যে আপনি ওদের আক্রমণ করতে চাইছেন না।

14/16
৬) কুকুরের আক্রমণ থেকে সবার আগে নিজের মুখ রক্ষা করা জরুরি। কুকুর আক্রমণ করলে মানুষ যে সাধারণ ভুলটি করে তা হল পালিয়ে যাওয়া। কখনই কুকুরের কাছ থেকে পালিয়ে যেতে চেষ্টা করতে যাবেন না; এতে কুকুর আরও রেগে যাবে।

15/16
৭) যদি কোন কুকুর আক্রমণ করে, তাহলে লাঠি, ছাতা বা অন্য কোনও জিনিস দিয়ে নিজেকে রক্ষা করুন। কুকুরের সামনে এমন কিছু খুঁজে বের করুন যা আপনি বাতাসে নাড়াতে পারেন। যদি কাছাকাছি কোনও খাবার থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে কুকুরের দিকে ছুঁড়ে দিন।