advertisement

'এক অদ্ভুত শূন্যতা...' মুকুল রায়ের মৃত্যুতে আবেগঘন ছেলে শুভ্রাংশু, জানালেন অভিষেকই সব ব্যবস্থা করেছেন!

Last Updated:

Mukul Roy Son: বাবার মৃত্যুতে ভেঙে পড়লেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। বাবার মৃত্যুতে ধরে রাখতে পারেননি আবেগ। বলেন, 'বাবা ছিলেন রাজনৈতিক অভিভাবক। রাজনৈতিক বন্ধুর মতো। যেটুকু যা শিখেছি সব বাবার কাছেই। জীবনের সব কঠিন সময়ে পাশে পেয়েছি বাবাকে। বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন বার বার। এ যেন এক অদ্ভুত শূন্যতা।'

বাবার মৃত্যুতে মুকুল পুত্র শুভ্রাংশু রায়
বাবার মৃত্যুতে মুকুল পুত্র শুভ্রাংশু রায়
কলকাতা: দীর্ঘ অসুস্থতার পর পর রবিবার গভীর রাতে মৃত্যু হয়েছে প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। রাতেই হাসপাতাল থেকে ফোন আসতেই ছুটে যান ছেলে শুভ্রাংশু রায়। প্রাথমিক প্রতিক্রিয়ায় কার্যত ভেঙে পড়েন মুকুল পুত্র। বাবার মৃত্যুতে ধরে রাখতে পারেননি আবেগ। বলেন, “বাবা ছিলেন রাজনৈতিক অভিভাবক। রাজনৈতিক বন্ধুর মতো। যেটুকু যা শিখেছি সব বাবার কাছেই। জীবনের সব কঠিন সময়ে পাশে পেয়েছি বাবাকে। বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন বার বার। এ যেন এক অদ্ভুত শূন্যতা।”
এরপর সকালে হাসপাতাল পৌঁছে শুভ্রাংশু জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। তিনিই সব ব্যবস্থা করে দিয়েছেন। দলের শীর্ষ নেতৃত্বরা খোঁজ নিয়েছেন। মনে করি, মুখ্যমন্ত্রীর নির্দেশেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন। বারোটার সময় বিধানসভায় নিয়ে যাওয়া হবে সেখান থেকে কাঁচরাপাড়ার বাড়িতে। একইসঙ্গে শুভ্রাংশু জানান এখনও পর্যন্ত বিজেপির তরফ থেকে কেউ যোগাযোগ করেননি তাঁর সঙ্গে।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে কিডনি-সহ নানা শারীরিক সমস্যায় গুরুতর অসুস্থ ছিলেন মুকুল রায়। পর পর বেশ কয়েকবারই হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। সম্প্রতি বেশ কিছুদিন ধরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বঙ্গ রাজনীতির একদা চাণক্য। রবিবার গভীর রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। মুকুলের মৃত্যুতে শোকের ছায়া রাজ্য রাজনীতিতে। মৃত্যুর খবর সামনে আসতেই মুকুলের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা। বিধানসভা হয়ে কাঁচড়াপাড়ার ঘটক রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে দেহ। সেখান থেকে শেষকৃত্যের জন্য নেওয়া হবে হালিশহর শ্মশানে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
'এক অদ্ভুত শূন্যতা...' মুকুল রায়ের মৃত্যুতে আবেগঘন ছেলে শুভ্রাংশু, জানালেন অভিষেকই সব ব্যবস্থা করেছেন!
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement