advertisement

IIT Kharagpur: আইআইটি খড়গপুরের হামবোল্ট রিসার্চ ফেলোশিপ মানেই কেল্লাফতে! ফেলোদের বৈঠক বড় সিদ্ধান্ত, জানুন বিস্তারিত

Last Updated:

IIT Kharagpur: গবেষণার জগতেও এবার জয়জয়কার! আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে হামবোল্ট ফেলোদের বৈঠক থেকে উঠে এল বড় সব সিদ্ধান্ত। আন্তর্জাতিক স্তরে গবেষণার মানোন্নয়ন এবং ভারতের মেধাকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে এই সম্মেলন এক নতুন দিগন্ত খুলে দিল।

আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তীতে আলেকজান্ডার ফন হামবোল্ট ফাউন্ডেশনের ফেলোদের বিশেষ সম্মেলন
আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তীতে আলেকজান্ডার ফন হামবোল্ট ফাউন্ডেশনের ফেলোদের বিশেষ সম্মেলন
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিশ্বমানের গবেষণা সহযোগিতা আরও শক্তিশালী করতে উদ্যোগ নিল আইআইটি খড়গপুর। ২০২৬ সালে প্রতিষ্ঠানের আলেকজান্ডার ভন হামবোল্ট (AvH) ফেলোদের প্রথম বৈঠক সফলভাবে আয়োজন করা হয়। এই বৈঠকে প্রবীণ ও নবীন হামবোল্ট ফেলোরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিষ্ঠানের বোর্ডরুমে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন আইআইটি খড়গপুরের পরিচালক ও হামবোল্ট ক্লাবের সভাপতি অধ্যাপক সুমন চক্রবর্তী। তিনি বলেন, প্লাটিনাম জয়ন্তী বছরে আন্তর্জাতিক গবেষণায় সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই প্রতিষ্ঠানের লক্ষ্য। ২০২৬–২৭ সালে ধাপে ধাপে বিভিন্ন অ্যাকাডেমিক ও যৌথ গবেষণা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। আইআইটি খড়গপুরে হামবোল্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
advertisement
advertisement
সভাপতি হিসেবে রয়েছেন অধ্যাপক সুমন চক্রবর্তী, সম্পাদক অধ্যাপক কিংশুক নস্কর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক শৈলেন্দ্র কে. বর্ষ্ণেয়। উল্লেখ্য, অধ্যাপক সুমন চক্রবর্তী নিজেও একজন হামবোল্ট ফেলো। বর্তমানে আইআইটি খড়গপুরে প্রায় ৫০ জন হামবোল্ট ফেলো রয়েছেন, যা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক গবেষণা ক্ষেত্রে শক্তিশালী উপস্থিতির প্রমাণ বহন করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হামবোল্ট রিসার্চ ফেলোশিপ বিশ্বজুড়ে খ্যাত একটি গবেষণা অনুদান। এই ফেলোশিপের মাধ্যমে বিভিন্ন দেশের গবেষকেরা জার্মানিতে ৬ থেকে ২৪ মাস স্বাধীনভাবে গবেষণা করার সুযোগ পান। ফেলোশিপের আওতায় মাসিক আর্থিক সহায়তা, ভ্রমণ ভাতা, পারিবারিক সহায়তা, স্বাস্থ্য বিমা ও ভাষা প্রশিক্ষণের সুবিধা দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে আইআইটি খড়গপুর আবারও প্রমাণ করল যে, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা ও উৎকর্ষ সাধনেই তাদের অগ্রাধিকার।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: আইআইটি খড়গপুরের হামবোল্ট রিসার্চ ফেলোশিপ মানেই কেল্লাফতে! ফেলোদের বৈঠক বড় সিদ্ধান্ত, জানুন বিস্তারিত
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement