advertisement

Traffic Police: যানজট সামলাতে কড়া পুলিশ! পুরুলিয়ায় বন্ধই করে দেওয়া হল আস্ত বাসস্টপ

Last Updated:

Purulia Traffic Police: শহরের বুক চিরে চলা যানজট রুখতে এবার নজর পুলিশের। তার মধ্যেই বড় চমক, ভিড় কমাতে আস্ত এক বাসস্টপ বন্ধের সিদ্ধান্ত। পুরুলিয়ার নতুন এই ট্রাফিক মডেলে সাধারণ মানুষের সুবিধা হবে না অসুবিধা?

+
যানজট

যানজট সামলাতে বাস স্টপ বদল

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: যানজট পুরুলিয়া শহরের অন্যতম একটি বড় সমস্যা। যানজট নিয়ন্ত্রণে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিপূর্বে। ‌এবার যানজট নিয়ন্ত্রণ করতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে পুরুলিয়া জেলা পুলিশ।
পুরুলিয়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, “রাঘবপুর মোড় এলাকায় বাসস্টপে বাস দাঁড় করানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নিকটবর্তী বাসস্টপ ফরেস্ট অফিসের সামনে।” অর্থাৎ রাঘবপুর মোড় এলাকার বাসস্টপের স্থান পরিবর্তন করা হয়েছে।‌ এর বদলে নতুন দুটি বাস স্টপেজ করা হয়েছে একটি ফরেস্ট অফিসের সামনে ও অপরটি সিটি সেন্টার সংলগ্ন এলাকায়। জেলা পুলিশের এই উদ্যোগে যানজট আরও নিয়ন্ত্রণে আসবে এমনটাই আশা করছে শহরবাসী।
advertisement
advertisement
এ বিষয়ে শহরের বাসিন্দা ভোলানাথ পরামানিক ও বিশাল মাহাতো বলেন, পুলিশের এই উদ্যোগ খুবই ভাল। এতে যানজট কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। ‌ পাশাপাশি যাত্রীরা উপকার পাবে। ‌পুরুলিয়া শহরে যানজট নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকদিন আগে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছিল অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম। এদের যান নিয়ন্ত্রণে অনেকটাই লাগাম টানা গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়া ট্রাফিক পুলিশ সূত্রে খবর, পুরনো বাস স্টপে বিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি, পুরুলিয়া বাস অ্যাসোসিয়েশনকে এই বিষয়ে একটি চিঠিও করা হয়েছে। এবার পুলিশের উদ্যোগে শহরের ব্যস্ততম রাস্তায় দুটি বাস স্টপ হওয়ায় উপকৃত হবে নিত্যযাত্রী থেকে শহরবাসী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Traffic Police: যানজট সামলাতে কড়া পুলিশ! পুরুলিয়ায় বন্ধই করে দেওয়া হল আস্ত বাসস্টপ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement