advertisement

IPL 2026 : আইপিএল খেলতে খেলতে বারবার লন্ডন যাবেন! কোহলির বিরুদ্ধে বড়সড় অভিযোগ, 'কিং' জবাব দিলেন নিজেই

Last Updated:

Virat Kohli : আইপিএল চলাকালীন তিনি বারবার লন্ডন যাবেন, তার জন্য কি সত্যিই আরসিবির কাছে একটি চার্টার্ড বিমান চেয়েছেন কোহলি!

বিরাট কোহলি জবাব দিলেন।
বিরাট কোহলি জবাব দিলেন।
কলকাতা : বিরাট কোহলি আরসিবির তারকা ব্যাটার। তিনি এবার আইপিএল ২০২৬-এর আগে তাঁর বিরুদ্ধে ওঠা বড় দাবির খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, তিনি নাকি মরসুম চলাকালীন ভারত ও লন্ডনের মধ্যে যাতায়াতের জন্য চার্টার্ড ফ্লাইটের সুবিধা চেয়েছেন। এমনকী এটাও বলা হয়, ম্যাচের মধ্যে যদি ৩ দিনের বিরতি থাকে, তাহলে তিনি লন্ডনে চলে যাবেন এবং ম্যাচের একদিন আগে ফিরে আসবেন।
তবে কোহলি এই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়েছেন এক মজার ভঙ্গিতে। তিনি ওই দাবির একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে সঙ্গে দুটি ‘হাসির’ ইমোজি দেন, যা স্পষ্ট করে দেয় যে তিনি এই খবরগুলোকে গুরুত্ব দিচ্ছেন না।
advertisement
advertisement
আইপিএল ২০২৬-এ আরসিবি ২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদেপ বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। বিরাট কোহলি নিজের ১৮তম মরসুমে প্রথম আইপিএল শিরোপা জয়ের পর এবার আরও একটি দুর্দান্ত ব্যাটিং মরসুমের দিকে নজর রাখবেন, যা দর্শকদের আনন্দ দেবে এবং পরিসংখ্যানবিদদের ব্যস্ত রাখবে।
advertisement
বর্তমানে ২৬৭ ম্যাচে ৮,৬৬১ রান (৮টি সেঞ্চুরি ও ৬৩টি হাফ-সেঞ্চুরি) নিয়ে কোহলি আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯,০০০ রানের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যেও থাকবেন। আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে আরসিবির হয়ে ২৮২ ম্যাচে ৯,০৮৫ রান করেছেন। কোহলি আর একটি অসাধারণ মরসুমের অপেক্ষায় আছেন। টি২০ ক্রিকেটে একটি মাত্র আইপিএল দলের হয়ে ১০,০০০ রান করা প্রথম খেলোয়াড় হওয়ার সুযোগ তাঁর সামনে।
advertisement
টি-২০ ক্রিকেটে মোট ৪১৪টি ম্যাচে ১৩,৫৪৩ রান (৯টি সেঞ্চুরি ও ১০৫টি হাফ-সেঞ্চুরি) করে, তিনি ১৪,০০০ রানের ক্লাবে ঢোকার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। এই তালিকায় ইতিমধ্যেই রয়েছেন ক্রিস গেইল (১৪,৫৬২ রান), কিয়েরন পোলার্ড (১৪,৪৮২ রান), অ্যালেক্স হেলস (১৪,৪৪৯ রান) এবং ডেভিড ওয়ার্নার (১৪,০২৮ রান)।
advertisement
আরও পড়ুন- শুধু খেলায় দাও মন, মরশুম শুরুর আগে রাজস্থানের ‘বড়’ সিদ্ধান্ত সূর্যবংশীকে নিয়ে
গত মরসুমে কোহলি ১৫ ইনিংসে ৬৫৭ রান করেছিলেন, গড় ছিল ৫৪.৭৫ এবং স্ট্রাইক রেট ১৪৪.৭১। ৮টি হাফ-সেঞ্চুরি সহ তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সামগ্রিকভাবে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026 : আইপিএল খেলতে খেলতে বারবার লন্ডন যাবেন! কোহলির বিরুদ্ধে বড়সড় অভিযোগ, 'কিং' জবাব দিলেন নিজেই
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement