advertisement

সিপিএম প্রার্থীর সমর্থনে সূর্যকান্ত! আচমকা পৌঁছলেন বিজেপি প্রার্থী, এগিয়ে এসে হাত মেলালেন, তারপরেই...

Last Updated:

নারায়ণগড়ে সিপিএম র‍্যালিতে সূর্যকান্ত মিশ্রের সামনে হাজির বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। রবিবাসরীয় প্রচারে বিরল দৃশ্য।

News18
News18
নারায়ণগড়: নারায়ণগড় বিধানসভার মকরামপুর এলাকায় সিপিএমের প্রচার র‍্যালি চলাকালীন এক চমকপ্রদ মুহূর্তের সাক্ষী থাকল এলাকাবাসী। সিপিএম প্রার্থী তাপস সিনহার সমর্থনে প্রচারে উপস্থিত ছিলেন বামেদের নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র।
প্রচার চলার মাঝেই হঠাৎ সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। সূর্যকান্ত মিশ্রকে সামনে পেয়ে তিনি এগিয়ে গিয়ে হাত মিলিয়ে পরিচয় সেরে নেওয়ার চেষ্টা করেন। তবে সেই সময় বাম শিবিরের কর্মী-সমর্থকেরা তাকে সেখান থেকে সরিয়ে দেন। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি বলেন, সূর্যকান্ত মিশ্র নারায়ণগড়েরই ভোটার। তাই তিনি তাকে অনুরোধ করেছেন, ‘এবারের নির্বাচনে বিজেপিকে জিততে দিন, আপনারা বিরোধীদল হিসেবে থাকবেন।’ তিনি আরও বলেন, ‘সিপিএমদের বলব আপনারা আর ভুল করবেন না, তৃণমূলকে হাঁটান… আসুন একজোট হই! তৃণমূলকে হাঁটান তারপরে যা হওয়ার হবে।’
advertisement
advertisement
ভোটের আগে উত্তপ্ত ভাঙড়ের পোলেরহাট। আইএসএফ-তৃণমূল তুমুল মারামারি-অশান্তিতে আহত একাধিক। দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূল মারামারির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। রবিবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার কুলবেড়িয়া এলাকায়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোনও লিখিত অভিযোগ করেনি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ওই এলাকায় দেওয়াল লিখন করছিল আইএসএফ। অভিযোগ, সেই সময় তৃণমূল তাদের দেওয়াল লিখতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি মারামারি বেঁধে যায়। অভিযোগ, তৃণমূল সেই সময় আইএসএফের লোকজনকে মারধর করে সেখান থেকে সরিয়ে দেয়।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
সিপিএম প্রার্থীর সমর্থনে সূর্যকান্ত! আচমকা পৌঁছলেন বিজেপি প্রার্থী, এগিয়ে এসে হাত মেলালেন, তারপরেই...
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement