advertisement

Nostalgic Story: হারিয়ে যাওয়া ছায়াছবির 'সোনালি' দিন, স্মৃতিতে আজও বেঁচে ‘ছায়া মহল’

Last Updated:

এক সময় পশ্চিম মেদিনীপুরের সিনেমাপ্রেমী মানুষের ভালবাসা-শখের প্রাণকেন্দ্র ছিল 'ছায়া মহল'। ১০-১৫ পয়সার টিকিটে ভরপুর আনন্দ

+
অতীতের

অতীতের স্মৃতি আঁকড়ে থাকা সিনেমা হল

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: যুগের সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছে ছায়াছবির সেই সোনালি দিন। একসময় সাদা-কালো সিনেমা দেখার জন্য বিভিন্ন সিনেমা হলের সামনে লাইন পড়ত। ‘ব্ল্যাক টিকিট’ শব্দটাই ছিল বহুল প্রচলিত। টিকিট কাটাকে কেন্দ্র করে হুড়োহুড়ি, এমনকি মারামারিও হত। সিনেমা মানেই ছিল উৎসব, আনন্দ আর একসঙ্গে সময় কাটানোর অনন্য সুযোগ।
কালের নিয়মে সেই জৌলুস আজ অনেকটাই ফিকে। একের পর এক বন্ধ হয়ে গিয়েছে সিনেমা হল। সিঙ্গল স্ক্রিনের ব্যালকনি থেকে তৃতীয় শ্রেণী, সর্বত্র নোংরা-আবর্জনা। ভেঙে পড়েছে চেয়ার। অন্ধকার কোণে উঁকি দেয় বাদুড়। একসময়ের প্রোজেকশন মেশিনে জমেছে ধুলো। তবুও সেই সময়ের সিনেমা প্রেমীরা আজও স্মৃতির রোমন্থন করেন আবেগ নিয়ে।
পশ্চিম মেদিনীপুরের বেলদায় অবস্থিত ‘ছায়া মহল’ একসময় ছিল সিনেমাপ্রেমীদের প্রাণকেন্দ্র।
advertisement
advertisement
বাংলা, হিন্দি এমনকি ওড়িয়া সিনেমা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে বা সাইকেল চেপে আসতেন। ১০ পয়সা বা ১৫ পয়সার টিকিট ছিল সেই সময়ের বড় আকর্ষণ। সিনেমার রিল বদলানো, প্রজেকশন মেশিনের শব্দ, সবকিছুরই ছিল আলাদা অনুভূতি। আজকের যুব প্রজন্ম সেই অভিজ্ঞতার সঙ্গে পরিচিত নয়।
সময়ের পরিবর্তনে সিনেমা দেখার ধরণ বদলেছে। মোবাইলমুখী প্রজন্ম এখন ঘরে বসেই বিনোদন পায়। ফলে সিনেমা হলের গুরুত্ব অনেকটাই কমেছে। তবে ‘ছায়া মহল’-এর পুরনো ইমারত আজও দাঁড়িয়ে রয়েছে অতীতের সাক্ষী হয়ে। একাল আর সেকালের মধ্যে বিস্তর ফারাক থাকলেও, স্মৃতির পাতায় সেই পুরোনো দিনের সিনেমা হল আজও জীবন্ত। সামনে দাঁড়ালে চোখের সামনে ভেসে আসে অতীতের সোনালি দিন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nostalgic Story: হারিয়ে যাওয়া ছায়াছবির 'সোনালি' দিন, স্মৃতিতে আজও বেঁচে ‘ছায়া মহল’
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement