advertisement

Woman Inspiring Story: 'রক্তমাংসের দুর্গা'! সংসার সামলে অভাবের সঙ্গে লড়াই, মেদিনীপুরের প্রভাতী দেবীর জীবনসংগ্রাম এক বড় অনুপ্রেরণা

Last Updated:

West Medinipur Woman Inspiring Story: তিনি রক্তমাংসের এক লড়াকু নারী। মেদিনীপুরের প্রভাতী দেবী একদিকে যেমন নিপুণ হাতে সংসার সামলান, অন্যদিকে তেমনই কঠোর পরিশ্রম করে উপার্জনের মাধ্যমে স্বামীর হাতে তুলে দেন বাড়তি অর্থ। অভাবের সংসারে তাঁর এই ‘দশভুজা’ রূপ আজ অনেকের কাছেই পথপ্রদর্শক।

+
পাতা

পাতা সেলাইয়ে ব্যস্ত পশ্চিম মেদিনীপুরের প্রভাতী দেবী

নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্রতিদিনের জীবনে টিকে থাকার লড়াই সবারই। কিন্তু পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের প্রত্যন্ত গ্রাম নারমার গৃহবধূ প্রভাতী মাইতির গল্প যেন সেই সংগ্রামেরই এক মানবিক প্রতিচ্ছবি। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়—সামান্য মধ্যবিত্ত পরিবারের চাপে থেমে থাকেননি তিনি। বাড়ির সমস্ত কাজ সামলে হাতে তুলে নিয়েছেন শালপাতা সেলাইয়ের সুতো-সুঁই।
বছরের পর বছর ধরে প্রভাতী শালপাতা সেলাই করে সংসারের হাল ধরেছেন। ভোর থেকে রাত পর্যন্ত সংসারের খুঁটিনাটি সামলে অবসরের ফাঁকে ফাঁকেই চলে তার কাজ। প্রতিদিনের পরিশ্রমে মাসে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা রোজগার হয়। অঙ্কে হয়ত বড় নয়, কিন্তু এই অর্থই সংসারের ভরসা, সন্তানের প্রয়োজন মেটানোর সাহস, আর ভবিষ্যতের সামান্য সঞ্চয়ের আশ্বাস।
advertisement
advertisement
শুধু শালপাতাই নয়, পুজোর মরশুম এলেই প্রভাতীর আর এক পরিচয় সামনে আসে। প্রতিমাশিল্পী স্বামীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাঠামো বাঁধা থেকে শুরু করে মাটি দেওয়া, এমনকি রঙের কাজেও হাত লাগান তিনি। মাটির প্রতিমায় যেমন ধীরে ধীরে গড়ে ওঠে দেবীর রূপ, তেমনই প্রতিদিনের ঘাম আর পরিশ্রমে গড়ে ওঠে তাদের স্বপ্ন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রত্যন্ত গ্রামে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও প্রভাতী দেখিয়েছেন, ইচ্ছাশক্তিই সবচেয়ে বড় শক্তি। সংসারের অভাব তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং দায়িত্ববোধই তাকে এগিয়ে যেতে শিখিয়েছে। স্বামী-স্ত্রীর কষ্টার্জিত আয়ে চলে সংসার, আর সেই আয়ের প্রতিটি টাকায় লেগে থাকে শ্রমের গন্ধ ও আত্মমর্যাদার ছাপ।
advertisement
নারমার এই ‘রক্তমাংসের দুর্গা’ আমাদের মনে করিয়ে দেন—দেবত্ব শুধু মন্দিরে নয়, লুকিয়ে থাকে সাধারণ মানুষের প্রতিদিনের সংগ্রামে। প্রভাতী মাইতির জীবনকথা তাই কেবল দারিদ্র্যের গল্প নয়, এটি সাহস, সম্মান ও আত্মনির্ভরতার এক অনুপ্রেরণার নাম।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Woman Inspiring Story: 'রক্তমাংসের দুর্গা'! সংসার সামলে অভাবের সঙ্গে লড়াই, মেদিনীপুরের প্রভাতী দেবীর জীবনসংগ্রাম এক বড় অনুপ্রেরণা
Next Article
advertisement
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
  • ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে?

  • মধ্যস্থতায় কোন কোন দেশ?

  • হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement