আজ আন্ত: রাজ্য সীমানা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন! কী কী বিষয় আলোচনা হতে পারে?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Ratnadeep Ray
Last Updated:
নির্বাচনের আগে আজ, অর্থাৎ মঙ্গলবার আন্ত: রাজ্য সীমানা নিয়ে ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হবে। কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই ভার্চুয়াল বৈঠক হবে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা, ডিজি সিদ্ধ নাথ গুপ্তা , এডিজি আইন শৃঙ্খলা অজয় মুকুন্দ রানাডে, স্টেট পুলিশ নোডাল অফিসার-সহ অন্যান্য আধিকারিকরা।

ভোটের মধ্যে সীমানা দিয়ে যাতে চোরাচালান-সহ অপরাধমূলক কাজকর্ম না হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে, সেই জন্যই বৈঠকে বসতে চলেছেন কর্তৃপক্ষ। ভোটের আগে বর্ডার সিল থেকে নাকা চেকিং কী ভাবে করা হবে তা নিয়েই এই বৈঠকে আলোচনা হওয়ার কথা। পশ্চিমবঙ্গের পাশাপাশি বৈঠকে অরুণাচল প্রদেশ, অসম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মুখ্য সচিব, পুলিশের ডিজি, হোম সেক্রেটারিরাও উপস্থিত থাকবেন এই বৈঠকে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, সোমবার ৭৩ জন রিটার্নিং অফিসারকে (আর ও) বদলি করল কমিশন। ভবানীপুরের রিটার্নিং অফিসারও বদলি করল কমিশন। ভোট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে রিটার্নিং অফিসারদের।
কারা কারা দ্বায়িত্ব নেবেন নয়া রিটার্নিং অফিসার হিসাবে তার তালিকাও দিয়ে দেওয়া হল। রাজ্যের ৭৩টি বিধানসভার রিটার্নিং অফিসারকে বদল করা হল সোমবার। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে দ্বায়িত্ব নেওয়ার নির্দেশ কমিশন-এর। রাজ্যে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ২৯৪। সাধারণত প্রতিটি বিধানসভা ক্ষেত্রে এক জন করে রিটার্নিং অফিসার থাকেন। অর্থাৎ, রাজ্যে আরও-র সংখ্যা ২৯৪। তাঁদের মধ্যে ৭৩ জনকে অপসারণ করা হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 1:56 PM IST