advertisement

Sundarban News: কলকাতার বর্জ্যে দূষিত হচ্ছে সুন্দরবনের নদী-নালা, নোংরা জলে হারাচ্ছে জীবিকা! মীন বাগদার সঙ্কটে সংসারের টালমাটাল অবস্থা

Last Updated:

Sundarban News: সুন্দরবন সংলগ্ন নদীগুলিতে দূষণের মাত্রা বাড়ছে। ফলে সাংঘাতিক হারে কমে গিয়েছে মীন বাগদার উৎপাদন। অনিশ্চয়তার মুখে সুন্দরবনের বহু পরিবারের জীবন ও জীবিকা।

+
সুন্দরবনে

সুন্দরবনে জীবিকা সঙ্কট

সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: নদীর নোংরা জলে হারাচ্ছে জীবিকা, সুন্দরবনে মীন বাগদা সঙ্কট। সুন্দরবন সংলগ্ন এলাকায় জীবিকার অন্যতম ভরসা ছিল মীন বাগদা সংগ্রহ। হাড়োয়া, মিনাখা, সন্দেশখালি-সহ বিস্তীর্ণ অঞ্চলের বহু মানুষ, বিশেষ করে গৃহবধূরাও প্রতিদিন নদী ও খাঁড়িতে নেমে মীন বাগদা ধরে সংসার চালান। এই পেশার উপর নির্ভর করেই চলত বহু পরিবারের নিত্যদিনের জীবনযাপন।
কিন্তু সাম্প্রতিক সময়ে সেই চিত্র বদলে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সুন্দরবন সংলগ্ন নদীগুলিতে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় মারাত্মকভাবে কমে গিয়েছে মীন বাগদার উৎপাদন। বিশেষ করে কলকাতা লেদার কমপ্লেক্স থেকে নির্গত বর্জ্য জল বিভিন্ন নদীপথে এসে এই অঞ্চলের জল দূষিত করছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ পেট্রোল ভর্তি ড্রাম নিয়ে যাওয়ার পথে জ্বলে উঠল চলন্ত বাইক! বাড়ির মধ্যে থেকেও ঝলসে গেলেন মহিলা-সহ ২ শিশু, ফরাক্কায় ভয়ানক দৃশ্য
এক সময় যেখানে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার পর্যন্ত মীন বাগদা ধরা পড়ত, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ১০০০ থেকে ১৫০০-র মধ্যে। ফলে আয়ের পথ কার্যত সংকুচিত হয়ে পড়েছে। দিনদিন বাড়ছে আর্থিক অনিশ্চয়তা, চাপে পড়ছেন এই পেশার সঙ্গে যুক্ত মানুষজন। স্থানীয়দের দাবি, নদীর জল ক্রমশ নোংরা হয়ে যাওয়ায় মীন বাগদার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এর প্রভাব সরাসরি পড়ছে জীবিকার উপর।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনেকেই আশঙ্কা করছেন, এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে বাধ্য হয়ে এই পেশা ছাড়তে হবে। পরিবেশ দূষণ রুখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এলাকাজুড়ে। না হলে সুন্দরবনের প্রান্তিক মানুষের এই ঐতিহ্যবাহী জীবিকা একেবারেই বিলুপ্তির পথে এগিয়ে যাবে বলে আশঙ্কা করছেন অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sundarban News: কলকাতার বর্জ্যে দূষিত হচ্ছে সুন্দরবনের নদী-নালা, নোংরা জলে হারাচ্ছে জীবিকা! মীন বাগদার সঙ্কটে সংসারের টালমাটাল অবস্থা
Next Article
advertisement
'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...! সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী! তাঁরা কারা জানেন?
'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...! সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী! তাঁরা কারা জানেন?
  • সাপ্লিমেন্টারি তালিকা বেরোতেই স্বস্তিতে দুই তৃণমূল প্রার্থী!

  • 'আন্ডার অ্যাডজুডিকেশন' থেকে মুক্তি...!

  • তাঁরা কারা জানেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement