advertisement

Murshidabad News: পেট্রোল ভর্তি ড্রাম নিয়ে যাওয়ার পথে জ্বলে উঠল চলন্ত বাইক! বাড়ির মধ্যে থেকেও ঝলসে গেলেন মহিলা-সহ ২ শিশু, ফরাক্কায় ভয়ানক দৃশ্য

Last Updated:

Murshidabad News: ফরাক্কায় পেট্রোল ভর্তি ড্রাম নিয়ে বাইকে যাওয়ার সময়ে সাংঘাতিক অগ্নিকাণ্ড। জ্বলন্ত ড্রাম গড়িয়ে ঢুকে পড়ল একটি বাড়ির মধ্যে। জ্বলে উঠল বাড়িটিও। আগুনে ঝলসে গুরুতর আহত এক মহিলা-সহ ২ শিশু।

ফরাক্কায় চলন্ত বাইকে অগ্নিকাণ্ড
ফরাক্কায় চলন্ত বাইকে অগ্নিকাণ্ড
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোসালপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার রাতে একটি পেট্রোল পাম্প থেকে ড্রামভর্তি তেল নিয়ে মোটরবাইকে করে  যাচ্ছিলেন এক ব্যক্তি। চলন্ত বাইকে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ঝলসে আহত হন এক মহিলা ও দুই শিশু।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর বাইক থেকে একটি তেলের ড্রাম গড়িয়ে পাশের একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এতে মুহূর্তের মধ্যে বাড়ির ভিতরেও আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির মধ্যে থাকা এক মহিলা ও দুই শিশু গুরুতরভাবে আগুনে ঝলসে যায়। ঘটনাটি ঘটতেই এলাকায় চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায় এবং স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
advertisement
আরও পড়ুনঃ গ্রামীণ অর্থনীতির পালে হাওয়া! জঙ্গলের ‘এই’ পাতা বুনে মাসে হাজার হাজার আয়, সামান্য পরিশ্রমেই লাভের মুখ
আহতদের অবস্থা গুরুতর হওয়ায় দেরি না করে স্থানীয়রা তাদের দ্রুত গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, আহতদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গ্রামীণ অর্থনীতির মজবুত স্তম্ভ সাবাই ঘাস! ‘আগাছা’ থেকে তৈরি শৌখিন সামগ্রী আজ বিশ্ব দরবারে সমাদৃত
নিয়ম অনুযায়ী, পেট্রোল পাম্প থেকে খালি ড্রাম বা বোতলে তেল বিক্রি করা নিষিদ্ধ। পুলিশের পক্ষ থেকেও সেই নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। সাধারণ মানুষকে এইভাবে তেল বিক্রি করা হয় না। তাহলে সেই নিয়ম ভেঙে কীভাবে এত পরিমাণ তেল ড্রামে ভরে একজন ব্যক্তি মোটরবাইকে করে নিয়ে যাচ্ছিলেন। তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ দেখা দিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। কীভাবে আগুন লাগল, কোন পাম্প থেকে, কীভাবে এবং কী উদ্দেশ্যে ওই তেল আনা হচ্ছিল, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুরো ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ফরাক্কা থানার পুলিশের পক্ষ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: পেট্রোল ভর্তি ড্রাম নিয়ে যাওয়ার পথে জ্বলে উঠল চলন্ত বাইক! বাড়ির মধ্যে থেকেও ঝলসে গেলেন মহিলা-সহ ২ শিশু, ফরাক্কায় ভয়ানক দৃশ্য
Next Article
advertisement
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’
  • ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে?

  • মধ্যস্থতায় কোন কোন দেশ?

  • হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement