I-PAC Case: সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি! ইডি কবে 'ব্যক্তি' হল? মৌলিক অধিকার খর্ব প্রশ্নে সওয়াল কপিল সিব্বলের
- Reported by:Maitreyee Bhattacharjee
- Published by:Ankita Tripathi
Last Updated:
Supreme Court: মঙ্গলবার শীর্ষ আদালতে বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে শুরু হল আইপ্যাক মামলার শুনানি৷ ইডির ভূমিকা প্রশ্ন তুললেন আইনজীবী কপিল সিব্বল৷
কলকাতা: মঙ্গলবার শীর্ষ আদালত শুরু হল আইপ্যাক মামলার শুনানি৷ বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক পক্ষের বিরুদ্ধে করা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলারও শুনানি শুরু হল৷
আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘‘ইডির পক্ষ থেকে প্রথম দুটি আবেদন করা হয়েছে, কে তদন্ত করে দেখবে এবং একই সঙ্গে যে সব নথি নেওয়া হয়েছে সেগুলো ফেরত দেওয়ার। পরের আবেদনটি আবার ইডির অফিসারদের বিরুদ্ধে করা আইনি প্রক্রিয়া যেন না এগোয়। যেটা আপনারা স্থগিত করেছেন ইতিমধ্যেই।’’
সম্প্রতি সর্বোচ্চ আদালতে বিচারপতি পার্দিওয়ালার বেঞ্চ একটি রায় দিয়েছে যেখানে কেন্দ্র সরকারি কর্মীরা কোনও রাজ্যে কোনও অপরাধ সংগঠিত করলে রাজ্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে৷
advertisement
advertisement
কপিল সিব্বল বলেন, ‘‘যে ডেপুটি ডিরেক্টর অভিযোগ করেছেন, মৌলিক অধিকারের ভিত্তিতে সেই ডেপুটি ডিরেক্টর ছিলেনই না ঘটনাস্থলে। তাহলে কীভাবে তিনি মৌলিক অধিকার ভঙ্গের মামলা করেন যখন তিনি ঘটনাস্থলেই ছিলেন না যখন গোটা বিষয়টি ঘটছে। এটা সাধারণ কোনও মামলা নয়৷ এই আধিকারিক অর্থাৎ, রবিন বনসল— অন্য অফিসারদের অথোরাইজ করেছেন। ’’
advertisement
এই আধিকারিক প্রসঙ্গে আদালত জানতে চায়- উনি ঘটনাস্থলে ছিলেন না? কপিল সিব্বল বলেন, ‘‘উনি ছিলেন না। ওঁকে গোপনে রবিনহুড বলে নাকি সম্মোধন করা হয়’’৷ এতে বিচারপতি বলেন, ‘‘উনি হয়তো শুধু রবিন, হুড ছাড়া’’৷
ইডির আইনজীবী এসভি রাজু বলেন, ‘‘উনি যেটা বলছেন সেটা পুরোপুরি সঠিক নয়। আমার কিছু উল্লেখ করার আছে৷’’ কপিল সিব্বল প্রত্যুত্তরে বলেন, ‘‘আপনি আমাদের দেখিয়ে দিন না ওঁর পিটিশনে ওঁর সশরীরে উপস্থিত থাকার কথা বলা হয়েছে? ’’
advertisement
বিচারপতি এনভি আন্জরিয়া বলেন,‘‘মৌলিক অধিকার শুধু ব্যক্তি বিশেষে নয়, অ্যাবস্ট্রাক্টও হতে পারে। রুল অফ ল-র ভায়োলেশনও তো হতে পারে৷ ইডি কবে ‘ব্যাক্তি’ হল! মৌলিক অধিকার খর্ব প্রশ্নে সওয়াল কপিল সিব্বলের। ‘আইনের শাসন’ লঙ্ঘনকে হয়তো বোঝাতে চাইছে ইডি’’, মন্তব্য সুপ্রিম কোর্টের। এতে আইনজীবী সিব্বল বলেন, ‘‘কিন্তু সে ক্ষেত্রে কোনও প্রেক্ষিতে হবে সেটাই প্রশ্নের৷’’ এ ক্ষেত্রে ইডি কোনও ব্যক্তি নয়। আইনজীবী দিওয়ান সেটা বলেছেন নিজের সওয়ালে, জানাল আদালত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 12:57 PM IST









