Money Making Tips: চকোলেটের ব্যবসায় বাজিমাত দুই বোনের! স্বাদে অতুলনীয় হাতে তৈরি ‘সানফ্লাওয়ার চকোলেট’ এখন পুরুলিয়ার ব্র্যান্ড, অনুপ্রেরণা যোগাচ্ছে অন্যদেরও
- Reported by:Shantonu Das
- Published by:Madhab Das
Last Updated:
Purulia Money Making Tips: পুরুলিয়ার দুই বোন তাঁদের তৈরি ‘সানফ্লাওয়ার চকলেট’ এখন কেবল জেলা নয়, জেলার বাইরেও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। কীভাবে শুরু হল এই সফর? জানুন বিস্তারিত।
পুরুলিয়া, শান্তনু দাস: আত্মনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পুরুলিয়ার রঘুনাথপুর শহরের দুই বোন অনিন্দিতা সেনগুপ্ত ও সানিয়া সরকার। নিজেদের হাতেই তৈরি করেছেন একটি বিশেষ চকলেট ‘সানফ্লাওয়ার চকলেট’। বর্তমানে এই চকলেট শুধু রঘুনাথপুর শহরেই নয়, গোটা পুরুলিয়া জেলাজুড়েই বিশেষ পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছে। শুরুতে ছোট পরিসরে চকলেট তৈরি করলেও, ধীরে ধীরে তা জনপ্রিয়তা পেতে শুরু করে। বর্তমানে তারা নিজেদের খোলা একটি স্টলের মাধ্যমে সরাসরি ক্রেতাদের কাছে ‘সানফ্লাওয়ার চকলেট’ বিক্রি করছেন।
অনিন্দিতা ও সানিয়ার তৈরি চকলেটের অন্যতম বৈশিষ্ট্য হল স্বাদে বৈচিত্র্য ও মানের প্রতি বিশেষ যত্ন। প্রতিটি চকলেটই যত্ন সহকারে তৈরি করা হয়, যা ক্রেতাদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করছে। স্থানীয়ভাবে প্রস্তুত এই চকলেটের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে, ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘সানফ্লাওয়ার চকলেটের সুনাম।
advertisement
advertisement
সব মিলিয়ে, রঘুনাথপুর শহরের দুই বোনের এই উদ্যোগ প্রমাণ করে দিয়েছে, সাহস, দক্ষতা এবং পরিশ্রম থাকলে ছোট উদ্যোগও একদিন বড় সাফল্যের মুখ দেখতে পারে। ‘সানফ্লাওয়ার চকলেট’ আজ শুধু একটি পণ্যের নাম নয়, বরং নারী আত্মনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
নিজেদের অধ্যবসায়, পরিশ্রম ও আত্মবিশ্বাসের জোরে অনিন্দিতা সেনগুপ্ত ও সানিয়া সরকার কেবল আর্থিকভাবে স্বাবলম্বীই হয়ে ওঠেননি, সমাজের সামনে এক ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এই সাফল্য বিশেষ করে গ্রামীণ ও শহরতলির তরুণ-তরুণীদের কাছে নতুন করে স্বনির্ভর হওয়ার সাহস ও অনুপ্রেরণা জোগাচ্ছে, যা ভবিষ্যতে আরও বহু নতুন উদ্যোগের পথ দেখাতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Mar 24, 2026 1:43 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: চকোলেটের ব্যবসায় বাজিমাত দুই বোনের! স্বাদে অতুলনীয় হাতে তৈরি ‘সানফ্লাওয়ার চকোলেট’ এখন পুরুলিয়ার ব্র্যান্ড, অনুপ্রেরণা যোগাচ্ছে অন্যদেরও










